করোনা চিকিৎসায় হাতুড়ে ডাক্তারদের বিশেষ প্রশিক্ষণ হেমতাবাদে
Connect with us

উত্তর দিনাজপুর

করোনা চিকিৎসায় হাতুড়ে ডাক্তারদের বিশেষ প্রশিক্ষণ হেমতাবাদে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ১৯ মে : করোনা সংক্রমণের লাগামহীন বাড়বাড়ন্তে জটিলতা ক্রমশ বাড়ছে। দিন রাত এক করে পরিষেবা দিয়ে চলেছেন চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা। কিন্তু এই মুহূর্তে প্রয়োজন আরো বেশী সংখ্যক স্বাস্থ্যকর্মীর।

বিষয়টি মাথায় রেখে এবারে গ্রামেগঞ্জের হাতুড়ে চিকিৎসক দের বিশেষ প্রশিক্ষন দিয়ে করোনা মোকাবিলায় কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার হেমতাবাদে গ্রামীন স্বাস্থ্যসেবক বা হাতুড়ে চিকিৎসক দের করোনা চিহ্নিতকরন বিষয় নিয়ে এক প্রশিক্ষন শিবিরের আয়োজন করল স্বাস্থ্য দপ্তর। জেলার প্রতিটি ব্লকেই এই স্বাস্থ্যসেবকদের প্রশিক্ষন দেওয়া হবে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কার্তিক কুমার মন্ডল জানান, গ্রামাঞ্চলে মানুষের অসুখ হলে প্রথমে এই স্বাস্থ্যসেবকদের শরনাপন্ন হন। কী কী উপসর্গ হলে করোনা রোগ হতে পারে, তার প্রাথমিক ধারনাটুকু এই স্বাস্থ্যসেবকদের নেই।ফলে জ্বর বা অন্য কোন সমস্যা থাকলেও স্বাস্থ্যসেবকরা তাদের চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে রোগীদের হাসপাতালে আনা হয়। সেই সমস্ত রোগীদের চিকিৎসা করেও বাঁচানো সম্ভব হচ্ছে না। সেই কারনেই স্বাস্থ্যসেবকদের করোনার প্রাথমিক উপসর্গ কী কী হতে পারে, সে বিষয়ে নিয়ে প্রশিক্ষিত করা হল। করোনার লক্ষন দেখা দিলে দ্রুত আশা কর্মিদের জানাতে হবে। আশা কর্মিরাই করোনা রোগীর সরকারি ওষুধ পৌঁছে দেবেন। গ্রামীন এলাকার মানুষকে সরকারি চিকিৎসা মুখী করতেই এই স্বাস্থ্যসেবকদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।