বিয়ের মন্ডপেই নাবালিকার বিয়ে রুখল প্রশাসন
Connect with us

উত্তর দিনাজপুর

বিয়ের মন্ডপেই নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

Dipa Chakraborty

Published

on

হেমতাবাদ, ২০ মে : বিয়ের মন্ডপেই নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। বুধবার গোপন সুত্রের খবরের ভিত্তিতে এক নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসনের আধিকারিকেরা।

জানা গিয়েছে, এদিন রাতে হেমতাবাদ ব্লকের ঠাকুরবাড়ি এলাকায় এক মাছ বিক্রেতার সাথে রায়গঞ্জের মেহেন্দিগ্রামের বাসিন্দা বামুহা হাই স্কুলের একাদশ শ্রেনীর ছাত্রীর বিয়ে হচ্ছিল। পাত্রীর বয়স ১৭ বছর। এই খবর পেতেই পাত্রের বাড়িতে গিয়ে উপস্থিত হন হেমতাবাদ ব্লকের জয়েন বিডিও নাজিমুল হক, হেমতাবাদ থানার পুলিশ ও চাইল্ড লাইনের সদস্যরা। এরপরই ওই নাবালিকার পরিবারের সাথে কথা বলে বিয়ে বন্ধ করা হয়। ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে না দেওয়ার জন্য প্রশাসনের কাছে মুচলেকা দেন নাবালিকা মেয়ের বাবা। চাইল্ডলাইনের সদস্য আকতারুল ইসলাম জানান, আমদের কাছে খবর আসে হেমতাবাদের ঠাকুরবাড়িতে এক নাবালিকার বিয়ে হচ্ছে। এরপর আমরা সেই বাড়িতে গিয়ে নাবালিকার বিয়ে বন্ধ করে দিই। সেই সাথে নাবালিকার বিয়ে দিলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সেই বিষয়েও ওই পরিবারকে বোঝানো হয়।

Continue Reading
Advertisement