দুষ্কৃতীদের হাতে নৃশংস খুন রেল কর্মী, চাঞ্চল্য এলাকায়
Connect with us

রাজ্যের খবর

দুষ্কৃতীদের হাতে নৃশংস খুন রেল কর্মী, চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৫ মে :  আসানসোলের (Asansol) চিত্তরঞ্জনে গভীর রাতে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হলেন রেলকর্মী। পুলিশ জানিয়েছে মৃতের নাম আনন্দ কুমার ভাট। 

শনিবার সকালে গাড়ির ভিতরেই উদ্ধার হল তার রক্তাক্ত মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে কর্নেল সিং পার্ক এলাকা দিয়ে ফিরছিলেন বছর পঁয়তাল্লিশের রেলকর্মী আনন্দ কুমার ভাট। চিত্তরঞ্জনের (Chittaranjan) ৫৩ নং রোডের বাসিন্দা ছিলেন তিনি। রেল কারখানার মেন শপের যেমন চাকরি করতেন তেমনই প্রাইভেট টিউটরও ছিলেন। পাশাপাশি আনন্দ ছোট ছোট চিটফান্ড বা ক্লাব খেলাতেন বলে স্থানীয় সূত্রে খবর। সেই বিষয়ে ব্যবসায়িক লেনদেন নিয়ে কারও সঙ্গে বিবাদ থেকে এই খুন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, রাতে গাড়ি চালিয়ে ফেরার সময়েই দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। আনন্দের শরীর ৬,৭ টি গুলি পাওয়া গিয়েছে। সাদা রঙের যে দামি গাড়িতে তাঁর দেহটি পাওয়া যায়, সেই গাড়ির মালিক আনন্দ নিজেই। জানা গিয়েছে, ওই গাড়িটি রেলের অফিসে ভাড়া খাটে। ব্যবসার লেনদেন সংক্রান্ত গন্ডগোলের জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান। ঝাড়খণ্ড লাগোয়া রেল শহর চিত্তরঞ্জন সর্বদা আরপিএফের নিরাপত্তা বেষ্টনীতে থাকে। রাজ্যজুড়ে এমনিও আংশিক লকডাউন, তারউপর কড়া নিরাপত্তার কারণে বাইরের লোকের আনাগোনা একেবারেই নেই এখানে। তারপরেও কীভাবে এই খুনের ঘটনা ঘটল, সে নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ, আরপিএফ (RPF) যৌথ তদন্তে নেমে এর দ্রুত কিনারা করতে চাইছে।

Continue Reading
Advertisement