মুখোশ নিয়ে বিবাদের জেরে খুন নাবালক। আটক অভিযুক্ত
Connect with us

মালদা

মুখোশ নিয়ে বিবাদের জেরে খুন নাবালক। আটক অভিযুক্ত

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, গাজল, ৩ মে : শিশুদের খেলার মুখোশ নিয়ে বিবাদের জেরে খুন হল ১০ বছরের এক বালক। ঘটনাটি ঘটে মালদা জেলার গাজলের চাকনগর অঞ্চলের ডুবা খোকশন এলাকায়। মৃত বালকের নাম দেবাশীষ সরকার।

জানা গেছে চাকনগর অঞ্চলের ডুবা খোকশন এলাকার বাসিন্দা রামনাথ মন্ডল রবিবার কয়েকজন বালককে নিয়ে তাদের মুখে মুখোশ পড়িয়ে ঢাক বাজিয়ে বাড়িতে বাড়িতে নেচে চাল তুলছিলেন। মুখোশ নিয়ে নাচার পর মুখোশগুলো রাখছিলেন দেবাশীষ সরকারের নামে ওই বালকের কাছে। পরে রামনাথ মন্ডল দেখতে পায় একটি মুখোশ পাওয়া যাচ্ছে না। অভিযোগ, পরে মুখোশ খুঁজতে দেবাশীষকে কোনো এক অজ্ঞাত জায়গায় নিয়ে যায় রামনাথ মণ্ডল। এদিকে রাতে ওই বালককে না পেয়ে উদ্বিগ্ন বাড়ির লোকজন খোঁজখবর শুরু করেন। জিজ্ঞাসাবাদ করলেও প্রথমে কিছুই জানাতে চায় নি রামনাথ। পরে এলাকার লোকজন ধরে তাকে গণপিটুনি দিলে আসল ঘটনা বেরিয়ে আসে। রাতেই নদীর তীরে দেবাশীষ নামে ওই বালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত শিশুটির মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত রামনাথ মন্ডলকে আটক করেছে গাজোল থানায় পুলিশ৷ ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছে মৃত শিশু পরিবার ও এলাকাবাসীরা৷