প্রেমিকাকে ফিরে পেতে ধর্ণায় প্রেমিক, শোরগোল এলাকাজুড়ে
Connect with us

মালদা

প্রেমিকাকে ফিরে পেতে ধর্ণায় প্রেমিক, শোরগোল এলাকাজুড়ে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১ মে : প্রেমিকাকে ফিরে পেতে ধর্নায় বসল যুবক৷ শনিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার বামনগোলার পাকুয়াহাট অঞ্চলের কামারডাঙা গ্রামে৷ জানা গিয়েছে, প গত ৮বছর ধরে পাকুয়াহাটের মির্জাপুরের বাসিন্দা সঞ্জয় মণ্ডলের সাথে আট বছর ধরে ওই যুবতীর প্রেমের সম্পর্ক ছিল।

গত একমাস ধরে ওই যুবতীর সঙ্গে কোন যোগাযোগ ছিল না তার। এমনকী তার অন্যত্র বিয়ে ঠিক হয়েছিল বলে জানতে পারে সঞ্জয়।এরপরেই প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলেও কারো দেখা না মেলায় প্রেমিকার বাড়ি থেকে ১০০ মিটার দূরে ধর্ণায় বসে ওই যুবক। সঞ্জয় মন্ডল নামে ওই যুবক জানিয়েছেন, ৮বছর ধরে তারা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছে। তারা বিয়েও করতে চেয়েছিল। কিন্তু মেয়েটির পরিবার তাদের সম্পর্কে রাজী ছিল না। মেয়েটিও বাড়ির অমতে তাকে বিয়ে করতে রাজী ছিল না।এমনকী তারা মেয়েটির অন্যত্র বিয়েও ঠিক করে। একমাস ধরে তার সঙ্গে কোনও যোগাযোগও রাখত না সে। এই কারণেই প্রেমিকাকে ফিরে পেতে এদিন ধর্ণায় বসেন বলে জানিয়েছে সঞ্জয় মন্ডল।যদিও এই ঘটনার দীর্ঘক্ষণ কেটে গেলেও ঘটনাস্থলে আসেনি পুলিশ।