নিট প্রশ্নফাঁস কাণ্ডে ২৬ এমবিবিএস ছাত্র বহিষ্কার, ১৪ জনের ভর্তি বাতিল
Connect with us

দুর্ঘটনা

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ২৬ এমবিবিএস ছাত্র বহিষ্কার, ১৪ জনের ভর্তি বাতিল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিট (NEET 2024) পরীক্ষায় দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ নিল ন্যাশনাল মেডিকেল কাউন্সিল (NMC)। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মোট ২৬ জন এমবিবিএস পড়ুয়াকে বহিষ্কার এবং আরও ১৪ জন নতুন ছাত্রছাত্রীর ভর্তি বাতিল করা হয়েছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-এর তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই এনএমসি এই সিদ্ধান্ত নিয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

রবিবার সারাদেশে অনুষ্ঠিত নিট ২০২৫ (NEET 2025) পরীক্ষার ঠিক পূর্বে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়, যা নীতিগত দিক থেকে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। ন্যাশনাল মেডিকেল কাউন্সিল জানিয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত ছাত্রছাত্রীরা পরীক্ষার নৈতিকতা এবং চিকিৎসা শিক্ষার পবিত্রতাকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে।

আরও পড়ুনঃফাঁসের গুজবে জড়ালে আইনি ব্যবস্থা! ১৫০০-এর বেশি ভুয়ো রিপোর্ট তদন্তে এনটিএ

প্রকাশিত প্রতিবেদনে এনএমসি জানিয়েছে, “পরীক্ষার নিয়ম লঙ্ঘন এবং চিকিৎসা শিক্ষার প্রতি অবমাননাকর মনোভাবের জেরে অভিযুক্ত ২৬ জন পড়ুয়াকে অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।” একইসঙ্গে ১৪ জন নবাগত পড়ুয়ার ভর্তি বাতিল করে কাউন্সিল।

Advertisement
ads

ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) ‘আনফেয়ার মিন্স’ (UFM) কমিটি এই মামলাগুলির খুঁটিনাটি যাচাই করে ৪২ জন পড়ুয়াকে তিন বছরের জন্য নিট ইউজি পরীক্ষায় বসা থেকে নিষিদ্ধ করেছে। এই পড়ুয়ারা ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে নিট পরীক্ষা দিতে পারবে না।

এছাড়াও, সিবিআইয়ের তদন্তে জড়িত আরও ৯ জন পড়ুয়ার বিরুদ্ধে দু’বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদের ২০২৫ ও ২০২৬ সালে পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ।

প্রসঙ্গত, গত বছর নিট ইউজি পরীক্ষায় ৭০০-এর মধ্যে ৭২০ নম্বর পাওয়া ৬৭ জন পরীক্ষার্থীকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। এই অস্বাভাবিক ফলাফলের পরেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে, যা ব্যাপক প্রতিবাদ এবং তদন্তের রাস্তায় গড়ায়। বর্তমানে মোট ২১৫ জন পরীক্ষার্থীর পরীক্ষার বৈধতা স্থগিত রাখা হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement