“ভারতে ২৪ কোটি গর্বিত মুসলমান বাস করেন”—সৌদি আরব থেকে পাকিস্তানকে তুলোধোনা ওয়েইসির
Connect with us

অপারেশন সিঁদুর

“ভারতে ২৪ কোটি গর্বিত মুসলমান বাস করেন”—সৌদি আরব থেকে পাকিস্তানকে তুলোধোনা ওয়েইসির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর (Operation Sindoor)-এর পর পাকিস্তানের (Pakistan) কৌশলগত পরাজয়কে ঘিরে যখন আন্তর্জাতিক মহলে সরব হয়েছে ভারত, তখন কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধিরাও ছড়িয়ে পড়েছেন বিশ্বের নানা প্রান্তে। সৌদি আরব (Saudi Arabia)-এ ভারতীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে রয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)।

সেখানে এক আলোচনায় ওয়েইসি পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, “পাকিস্তান মুসলিম বিশ্বের সামনে মিথ্যা প্রচার চালাচ্ছে যে শুধুমাত্র তারাই মুসলিম রাষ্ট্র। কিন্তু বাস্তব হল, ভারতে ২৪ কোটি গর্বিত মুসলমান (Proud Muslims in India) বাস করেন, যাঁরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। আমাদের দেশে ইসলাম ধর্মের বহু জ্ঞানী, গবেষক ও আরবি ভাষার বিশারদ রয়েছেন, যাঁদের জ্ঞান আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃত।”

ওয়েইসির এই মন্তব্য ঘিরে পাকিস্তানের নেটিজেনদের একাংশ তাঁকে বিদ্রুপ করতে শুরু করেছে। তবু সাফ বার্তা দিয়েছেন AIMIM প্রধান, “সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে। দক্ষিণ এশিয়ায় স্থিতাবস্থা বজায় রাখতে হলে ইসলামাবাদকে (Islamabad) দ্বিচারিতা বন্ধ করতেই হবে।”

আরও পড়ুনঃ বিজেপি কর্মীদের ওপর বাধা, তৃণমূল ও পুলিশকে দায়ী করল মোদী সমর্থকরা

Advertisement
ads

তিনি আরও বলেন, “৭ মে অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত ৯টি বিমানঘাঁটিতে টার্গেটেড স্ট্রাইক চালায়। চাইলে সম্পূর্ণ ধ্বংস করা যেত, কিন্তু আমরা সতর্কবার্তা দিয়েছি। পাকিস্তান যেন আমাদের বাধ্য না করে চূড়ান্ত পদক্ষেপ নিতে।”

২৬/১১ মুম্বই হামলার (Mumbai 26/11) প্রসঙ্গ তুলে ওয়েইসি বলেন, “আজমল কাসব (Ajmal Kasab)-কে ভারতের আদালতে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গোয়েন্দা সংস্থার হাতে পাকিস্তানি জঙ্গিদের অডিও ক্লিপ ছিল যেখানে বলা হচ্ছিল— বেশি ভারতীয়কে মারলে জান্নাত মিলবে। এই ভাবধারাই পাকিস্তানের আসল চেহারা তুলে ধরে।”

তিনি আরও দাবি করেন, আমেরিকা, ইউক্রেন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিতে প্রতিনিধিদল পাঠিয়ে পাকিস্তানের ভণ্ডামি তুলে ধরছে ভারত। বিশ্বকে বোঝাতে চায়, পাকিস্তান এক সন্ত্রাসপন্থী রাষ্ট্র, যারা নিজের ঘর সামলাতে না পেরে অন্য দেশে অশান্তি রপ্তি করছে।

ওয়েইসির বক্তব্যে একদিকে যেমন উঠে এসেছে ভারতীয় মুসলিমদের আত্মবিশ্বাস ও গর্ব, তেমনই তাঁর ভাষণে ফুটে উঠেছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় একজোট হওয়ার বার্তা।

Advertisement
ads
Continue Reading
Advertisement