শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু রহস্য উদঘাটনে জনস্বার্থ মামলা হাইকোর্টে
Connect with us

রাজ্যের খবর

শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু রহস্য উদঘাটনে জনস্বার্থ মামলা হাইকোর্টে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২২ জুন : শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চেয়ে জনস্বার্থ মামলা করা হল কলকাতা হাইকোর্টে। বুধবার ২৩ জুন তাঁর ৬৮ তম মৃত্যুদিবস, তার ঠিক আগের দিনই অর্থাৎ মঙ্গলবার এই আবেদন জানানো হয়েছে।

১৯৫৩ সালের ২৩শে জুন জম্মু কাশ্মীরের পুলিশ হেফাজতে মৃত্যু হয় শ্যামাপ্রসাদ মুখার্জির। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার একদিন বাদে মারা গিয়েছিলেন তিনি। কিন্তু ২০০৪ সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের দাবি ছিল, প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন ‘বাংলার বাঘ’ আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র শ্যামাপ্রসাদ। স্বাধীন ভারতবর্ষের প্রথম শিল্পমন্ত্রী ছিলেন তিনি। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর নেহরুর প্রথম মন্ত্রিসভায় স্থান পান তিনি। বিতর্ক রয়েছে, এই মন্ত্রিত্ব প্রথমে নেহরু তাঁকে দিতে চাননি। মহাত্মা গান্ধী ও সর্দার বল্লভভাই প্যাটেলের হস্তক্ষেপে তা সম্ভব হয়।এদিকে শ্যামাপ্রসাদের মৃত্যু নিয়ে কংগ্রেসকে বারবার বিঁধলেও তা নিয়ে কোনও তদন্ত কমিশন গঠন করেনি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।এরপর ২০১৪ সাথে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। তিনি মসনদে বসার পরও শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর রহস্য উদঘাটনে কোনো তদন্ত কমিশন গঠিত হয়নি। এবার সেই তদন্ত কমিশন গঠনের দাবি উঠল বাংলা থেকে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী স্মরজিৎ রায় চৌধুরী।

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *