গরুপাচারকাণ্ডের তদন্তে নেমে যুব তৃণমূল নেতার ভাই গ্রেফতার
Connect with us

রাজনীতি

গরুপাচারকাণ্ডের তদন্তে নেমে যুব তৃণমূল নেতার ভাই গ্রেফতার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৬ মার্চ :গরুপাচারকাণ্ডের তদন্তে নেমে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

মঙ্গলবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গরু পাচার এবং কয়লা পাচার-কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে দিল্লিথেকে গ্রেফতার করা হয়। এদিন তাঁকে দিল্লি আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ৬ দিনের তদন্তকারী সংস্থার হেফাজতের নির্দেশ দিয়েছেন। যদিও পলাতক বিনয় মিশ্র।উল্লেখ্য, গরু এবং কয়লা পাচারকান্ডের তদন্তে নেমে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের নাম উঠে আসে ইডি এবং সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের হাতে। এরপর থেকে একাধিকবার তাঁকে তলব করা হলেও সে তদন্তে সাহায্য করে নি।এমনকি যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকেও তলব করা হয়। কিন্তু সেও তদন্তে কোনও সহযোগিতা করেননি বলেই জানা যায়। এরপরেই এদিন বিকাশ মিশ্রকে গ্রেফতার করা হয়।

Continue Reading
Advertisement