বিনোদন
মৃত্যুর খাঁড়া নিয়ে শুটিং! সিকান্দারের জন্য কত পারিশ্রমিক পেয়েছেন সলমন?
সলমন খানের ছবি মানেই সুপারহিট। প্রতি বছর ঈদে ভাইজানের নতুন ছবি রিলিজ হয়ে থাকে এই বছরও তাঁর অন্যথা নয়। শেষ সলমনকে দেখা গিয়েছিল ২০২৩-এ টাইগার ৩ ছবিতে। আবার অনেক দিন পর সিকান্দার দেখা মিলবে ভাইজানের। ছবির টিজার প্রকাশ হয়েছে অনেক আগেই। কিছুদিন আগেই প্রকাশ হয়েছে সলমন-রশ্মিকার একটি গান। গানে সলমন-রশ্মিকার রসায়ন নিয়ে বেশ চর্চা চলছে সিনে প্রেমীদের মধ্যে।
২০২৫-এর ঈদে রিলিজ হচ্ছে সলমন খান ও রশ্মিকা মন্দনা অভিনীত ছবি সিকান্দার। বলা চলে অনেক নিরাপত্তার মধ্যে দিয়ে এই ছবির শুটিং করেছেন সলমন। তাই নিয়েছেন মোটা পারিশ্রমিকও। শুটিংয়ের সময় একাধিকবার হুমকি বার্তা এসেছে বিষ্ণইদের গ্যাংয়ের তরফে। এমনকি ছবির শুটিং চলাকালীন পাঁজরে ছোট পেয়েছেন ভাইজান। তাও কোনও ভাবে থামিয়ে রাখেননি ছবির শুটিং।
আরও পড়ুন-মহিলা কমিশনের রোষানলে রণবীর এলাহাবাদিয়া! কিন্তু কেন ?
ছবিতে অনেক অ্যাকশন সিন রয়েছে। তাঁর জন্য শরীরচর্চার মাধ্যমে চেহারাতেও অনেক বদল আনতে হয়েছে সলমনকে। এর জন্য বড় অংকের পারিশ্রমিক পাচ্ছেন সলমন। সূত্র মারফত জানা যাচ্ছে, সলমন তাঁর আসন্ন ছবি সিকান্দারের জন্য ১২০ কোটি পারিশ্রমিক পেয়েছেন। রশ্মিকা মন্দনা পেয়েছেন ৫কোটি টাকা পারিশ্রমিক।
এই প্রথমবার দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি বেঁধে দেখা যাবে ভাইজানকে। তাই কেমন হবে ছবিতে সলমন-রশ্মিকার রসায়ন! দর্শকরা কতটা উৎসাহী হবেন সিকান্দার দেখার পর, বর্তমানে এই চর্চাই তুঙ্গে।
আরও পড়ুন-শরীরে ক্ষত, মনে দগদগে যন্ত্রণা—অভিনেত্রী নেহলের তিক্ত অভিজ্ঞতা!
