ভাইরাল খবর
প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে মেয়েকে হত্যা, দেহ পুড়িয়ে দিলেন বাবা
ডিজিটাল ডেস্কঃ অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। প্রেমের সম্পর্কে জড়ানোর অভিযোগে এক বাবা নিজের মেয়েকে হত্যা করে, পরে তার দেহ পুড়িয়ে দেন। গুন্টাকাল শহরের বাসিন্দা টি. রামাঞ্জনেয়ুলু (৫৫) গত ১ মার্চ দুপুরে কাসাপুরাম গ্রামের নির্জন এলাকায় ২০ বছর বয়সী মেয়ে টি. ভারতীকে নিয়ে যান। সেখানেই তিনি ফাঁস দিয়ে হত্যা করেন এবং পরে পেট্রল ঢেলে দেহটি পুড়িয়ে দেন, যাতে কোনো প্রমাণ না থাকে।
পুলিশ জানায়, ভারতী দীর্ঘ পাঁচ বছর ধরে এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন, যা তার পরিবার মেনে নেয়নি। বাবা-মায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তিনি প্রেম চালিয়ে যাচ্ছিলেন। এমন আত্মহত্যা হুমকিও দিয়েছিলেন। এতে ক্ষুব্ধ হয়েই বাবা এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন।
আরও পড়ুনঃইতিহাসে প্রথমবার! নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে মহিলারা
ভারতী কুর্নুলে স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন, আর তার প্রেমিক হায়দ্রাবাদে পড়াশোনা করছিলেন। চার বোনের মধ্যে ভারতীই একমাত্র শিক্ষিত ছিলেন এবং বাবা-মা তার ভবিষ্যৎ নিয়ে উচ্চ আশা করেছিলেন। ঘটনার পর রামাঞ্জনেয়ুলু নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
