মেয়ের কাটা মাথা হাতে নিয়ে রাস্তায় হেঁটে চলেছেন ব্যক্তি, ভয়ঙ্কর ঘটনার সাক্ষী যোগী রাজ্য
Connect with us

দেশ

মেয়ের কাটা মাথা হাতে নিয়ে রাস্তায় হেঁটে চলেছেন ব্যক্তি, ভয়ঙ্কর ঘটনার সাক্ষী যোগী রাজ্য

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০৪ মার্চ. : ফের এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যাক্তি। কিন্তু তাঁর হাতের দিকে দেখলেই শিউরে উঠছেন পথচলতি সকলে।

জানা গিয়েছে, সরভেশ কুমার নামে এক ব্যাক্তি তাঁর ১৭ বছরের মেয়ের মাথা কেটে হাতে নিয়ে থানার দিকে যাচ্ছিলেন। লখনউ থেকে ২০০ কিমি দূরে পান্দেতারা গ্রামে তাঁর বাড়ি। ভয়াবহ এই দৃশ্য দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ উত্তরপ্রদেশের হারদোই জেলায় ঘটনাস্থলে এসে ওই ব্যাক্তিকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে৷ এরপর গোটা ঘটনাটি ফোনে রেকর্ড করতে থাকেন পুলিশ কর্মীরা ৷ পুলিশের প্রশ্নে সরভেশ জানান, “তার মেয়ের অন্য এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক তিনি মেনে নিতে পারেননি তাই ধারালো অস্ত্র দিয়ে মেয়ের গলা কেটে হত্যা করেছেন এবং মেয়ের মৃতদেহ বাড়িতে রেখে এসেছেন।”
ঘটনার পর পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে।