তাজমহলে তীব্র বোমাতঙ্ক, তল্লাশি চালিয়ে মিলল না কিছুই, বোমাতঙ্ক ছড়ানোর দায়ে আটক এক
Connect with us

দেশ

তাজমহলে তীব্র বোমাতঙ্ক, তল্লাশি চালিয়ে মিলল না কিছুই, বোমাতঙ্ক ছড়ানোর দায়ে আটক এক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৪ মার্চ : বৃহস্পতিবার বোমাতঙ্ক ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল তাজমহলে (Tajmahal) এদিন সকালে উত্তরপ্রদেশে পুলিশের এমারজেন্সি নম্বরে একটি ফোন আসে। এক ব্যক্তি ফোনে জানায় তাজমহলে শক্তিশালী বোমা রাখা আছে।

এরপরই দ্রুত সমস্ত পর্যটককে তাজমহল থেকে বাইরে বের করে দেওয়া হয়। শুরু হয় চিরুনি তল্লাশি। উল্লেখ্য লকডাউনে দীর্ঘ ছ’মাস বন্ধ ছিল তাজমহল। সেপ্টেম্বর থেকে ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় তাজমহলের দরজা। স্বাস্থ্যবিধি মেনে তাজ মহলে প্রবেশ করছেন পর্যটকরা। এর মাঝেই বৃহস্পতিবার বোমাতঙ্কে ছড়িয়ে পড়ে। ফোনটি কে করে করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে আগ্রা পুলিশ। ফোন নম্বর ট্র্যাক করে জানা যায়, ফিরোজাবাদ থেকে এক ব্যক্তি ফোন করেছিল। মূলত ভুয়ো আতঙ্ক তৈরি করে রসিকতা করতেই তিনি ফোন করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।  আগ্রার পুলিশ সুপার শিবরাম যাদব জানিয়েছেন, “ফোনে ওই ব্যক্তি বলেন সেনাবাহিনী নিয়োগে অস্বচ্ছতা হয়েছে। তাকে নিয়োগ করা হয়নি। তাই তাজমহলে একটি বোমা রেখেছেন তিনি।”