মাদ্রাসায় গীতা, রামায়ণ সহ অন্যান্য ধর্মগ্রন্থ পড়ানোর প্রস্তাব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
Connect with us

দেশ

মাদ্রাসায় গীতা, রামায়ণ সহ অন্যান্য ধর্মগ্রন্থ পড়ানোর প্রস্তাব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ মার্চ : মাদ্রাসা পাঠক্রমে এবার থেকে শিক্ষার্থীদের বেদ, গীতা ও রামায়ণ পড়ানোর প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় ওপেন স্কুলিং সংস্থার (The National Institute of Open Schooling/NIOS) পক্ষে নতুন এই প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ১০০ মাদ্রাসায় প্রাচীন ভারতের জ্ঞান – ঐতিহ্য – সংস্কৃতি চর্চার প্রস্তাব দেওয়া হয়েছে। পরবর্তীতে ৫০০ মাদ্রাসায় তা চালু করা হবে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি, NIOS-এর নতুন এই প্রস্তাব মাদ্রাসা ও আন্তর্জাতিক পড়ুয়াদের ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য বুঝতে সাহায্য করবে। এরই সাথে থাকবে কিছু ভোকেশনাল স্কিলও। পড়ানো হবে ভগবত গীতাও।ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের এক নতুন সিলেবাসে রাখা হবে এই ধর্মগ্রন্থগুলিকে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের প্রস্তাবে ১৫ড়ি নতুন কোর্সের কথা বলা হয়েছে। যার মধ্যে থাকবে বেদ, যোগ, বিজ্ঞান, ভোকেশনাল স্কিল, সংস্কৃত ভাষা, রামায়ণ ও মহাভারত। পড়ানো হবে ভগবত গীতার একাধিক শ্লোক ও সূত্র।এই নতুন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ পোখরিয়াল জানান, ভারত প্রাচীন ভাষা, বিজ্ঞান ও সংস্কৃতির ধারক ও বাহক। তাই ভারতীয় সমস্ত ইতিহাস জানতে এই গ্রন্থ গুলো ছাত্রছাত্রীদের অনেকাংশে সাহায্য করবে। এর ফলে ভারতীয় ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলেই মনে শিক্ষামন্ত্রী।