ভাইরাল খবর
সিবিএসই দশম-দ্বাদশের পরীক্ষা কবে শুরু, কবে শেষ—জানুন সবকিছু
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের সিবিএসই (CBSE) বোর্ড পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ প্রকাশিত হলো। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (Central Board of Secondary Education)-এর তরফে জানানো হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি (17 February) থেকে শুরু হবে দশম (Class 10) এবং দ্বাদশ (Class 12) শ্রেণির মেইন বোর্ড পরীক্ষা।
বোর্ডের তরফে জানানো হয়েছে, ১৭ ফেব্রুয়ারি থেকে ১৫ জুলাই (15 July) পর্যন্ত বিভিন্ন ধাপে পরীক্ষা চলবে। মূল পরীক্ষার পাশাপাশি
-
দ্বাদশ শ্রেণির স্পোর্টস (Sports) বিষয়ের পরীক্ষাও হবে এই সময়ের মধ্যে।
-
দশম শ্রেণির সেকেন্ড বোর্ড (Second Board) এবং দ্বাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি (Supplementary) পরীক্ষাও নেওয়া হবে।
-
প্র্যাক্টিকাল পরীক্ষা (Practical Exams)-ও এই সময়ের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে।
বোর্ড জানিয়েছে, এই তারিখগুলো সম্ভাব্য (Tentative)। প্রতিটি স্কুল তাদের পরীক্ষার্থীদের চূড়ান্ত তালিকা (Final List) জমা দেওয়ার পরই আনুষ্ঠানিক সময়সূচি (Official Schedule) প্রকাশ করা হবে।
পরীক্ষায় অংশ নেবে প্রায় ৪৫ লক্ষ পড়ুয়া
সিবিএসই-র হিসাব অনুযায়ী, ২০২৬ সালের বোর্ড পরীক্ষায় প্রায় ৪৫ লক্ষ (45 lakh) ছাত্রছাত্রী বসবে। শুধু ভারতের মধ্যেই নয়, দেশের বাইরে ২৬টি দেশ (26 countries) থেকেও পড়ুয়ারা পরীক্ষা দেবে।
বোর্ড আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল (Results) প্রকাশিত হবে।
-
পরীক্ষা শেষ হওয়ার ১০ দিনের মধ্যে উত্তরপত্র দেখা শুরু হবে।
-
১২ দিনের মধ্যে সেই মূল্যায়ন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই বছর যাতে সময়মতো ফলাফল ঘোষণা করা যায়, তার জন্য প্রক্রিয়াগুলি আরও কড়াভাবে এগোবে বলেই বোর্ড সূত্রের খবর।


