মোবাইল চুরির অপবাদে উল্টো করে ঝুলিয়ে মারধর, দেড় মাস নিখোঁজ থাকার পর ফিরল ইসলামপুরের কিশোর
Connect with us

উত্তর দিনাজপুর

মোবাইল চুরির অপবাদে উল্টো করে ঝুলিয়ে মারধর, দেড় মাস নিখোঁজ থাকার পর ফিরল ইসলামপুরের কিশোর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মোবাইল চুরির অপবাদে নির্মম নির্যাতনের শিকার হয়ে নিখোঁজ হয়ে যাওয়া কিশোর সামসেদ আলম (Samsed Alam) অবশেষে ফিরে এল নিজের ঘরে। প্রায় দেড় মাস পরে, বুধবার ইসলামপুর (Islampur) থানার ছঘরিয়া এলাকায় ফিরে আসে এই কিশোর। তার ফিরে আসায় স্বস্তি ফিরেছে পরিবারে। একসময় মনে হয়েছিল হয়তো ছেলেটিকে চিরতরে হারাতে হল, কিন্তু অবশেষে অশ্রুসিক্ত আবেগে ফের নিজের সন্তানের মুখ দেখতে পেলেন সামসেদের মা-বাবা।

উল্লেখ্য, এই কিশোরকে সহ-অন্য এক কিশোরকে নিয়োগ করা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার (Maheshtala) একটি জিন্স রং করার কারখানায়। সেখানেই মোবাইল চুরির অপবাদে তাকে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নৃশংসতা দেখে দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর মূল অভিযুক্ত শাহেনশা আলমসহ (Shahenshah Alam) পাঁচজনকে গ্রেফতার করা হয় মুম্বই (Mumbai) থেকে।

আরও পড়ুনঃ সুনীতা উইলিয়ামসের পর শুভাংশু শুক্লাও, পৃথিবীতে ফেরা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দু’জন কিশোরকে কারখানায় কাজ করতে নিয়ে যাওয়া হয়েছিল। নির্যাতনের পর এক কিশোরকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হলেও সামসেদ ছিল নিখোঁজ। সেই থেকেই উৎকণ্ঠায় ছিল পরিবার। বুধবার আচমকাই ছেলেটি বাড়ি ফেরে। পুলিশ জানিয়েছে, কীভাবে সে ফিরে এল, কোথায় ছিল এতদিন—তা জানতে তদন্ত চালানো হচ্ছে।

Advertisement
ads

ছেলেটির ফিরে আসার খবর পেয়েই ইসলামপুর থানার (Islampur Police) একটি টিম এসে তাকে হাসপাতালে ভর্তি করায়। বৃহস্পতিবার কিশোরটিকে সঙ্গে নিয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) একটি বিশেষ তদন্তকারী দল পৌঁছয় ইসলামপুরে। তাঁরা কোনও প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি ছেলেটিকে নিয়ে কলকাতার দিকে রওনা দেয়।

এখন সকলের নজর তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে।

Continue Reading
Advertisement