ভাইরাল খবর
‘মমতার চপ্পলের নীচে পশ্চিমবঙ্গ পুলিশ’—বিজেপি অফিসে গভীর রাতে হানায় তীব্র আক্রমণ শুভেন্দুর
ডিজিটাল ডেস্কঃ গভীর রাতে বাঁকুড়ার (Bankura) বিজেপি জেলা কার্যালয়ে (BJP District Office) হানা দিল পুলিশ। এইদিন রাত দু’টো নাগাদ বাঁকুড়া শহরের নতুনগঞ্জে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে পুলিশ তল্লাশি চালায় বলে অভিযোগ। বিজেপির দাবি, পুলিশের বিশাল বাহিনী কোনও রকম আগাম নোটিশ ছাড়াই হাজির হয় এবং অফিসের মূল ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।
বিজেপির অভিযোগ, পুলিশ পার্টি অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। পুলিশি অভিযান চলাকালীন খবর পেয়ে রাতেই বিজেপি কর্মীরা পার্টি অফিসে পৌঁছান। সেখানেই পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠার পর পুলিশ এলাকা থেকে সরে যায়।
বিজেপির অভিযোগ, খাতড়া থানার অন্তর্গত একটি ঘটনায় অভিযুক্তদের খোঁজার নাম করে রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে বিজেপির পার্টি অফিসে হামলা চালানো হয়েছে।
আরও পড়ুনঃ হেলিকপ্টার বিপর্যয় কেদারনাথে, পাইলট-সহ মৃত্যু ৭ জনের
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির (Jyotsna Mandi) স্বামী তুহিন মান্ডি (Tuhin Mandi) আক্রান্ত হন। সেই ঘটনার পর অভিযুক্তদের সন্ধানে বাঁকুড়া সদর এবং খাতড়া থানার পুলিশ বিজেপির দলীয় কার্যালয়ে অভিযান চালায় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে লেখেন, “পশ্চিমবঙ্গ পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘চপ্পলের’ তলায় থেকে শাসকদলের রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করছে। আজ আবার তাদের প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে।”
The @WBPolice under the ‘slippers’ of Mamata Banerjee, have once again exposed their true colors as a spineless, partisan force that serves as a puppet of the ruling regime.
Last night, at around 2 AM, Officers from Khatra and Bankura Police Stations descended upon the Bankura… pic.twitter.com/xJkkAId0Ru
— Suvendu Adhikari (@SuvenduWB) June 15, 2025
শুভেন্দু আরও লেখেন, “অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এবং তৃণমূলের (TMC) দুষ্কৃতীদের বিরুদ্ধে যখন পদক্ষেপ করার সময় আসে, তখন পুলিশের কী ভূমিকা থাকে সবাই দেখেছে। মহেশতলায় (Maheshtala) তৃণমূলের বাহিনীর সামনে মমতার পুলিশ কীভাবে আত্মসমর্পণ করেছিল তা মানুষ এখনও ভুলে যায়নি।”
বিজেপির দাবি, শাসক দলের চাপেই পুলিশ রাতের অন্ধকারে এই অভিযান চালিয়েছে। যদিও এই বিষয়ে পুলিশ ও তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
