অভিযোগ মোবাইল চুরির ! বালককে চলন্ত বাসের নীচে ফেলার চেষ্টা দেখুন সেই ভিডিও
Connect with us

ভাইরাল খবর

অভিযোগ মোবাইল চুরির ! বালককে চলন্ত বাসের নীচে ফেলার চেষ্টা দেখুন সেই ভিডিও

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ৮ সেপ্টেম্বর , ইংরেজবাজার :  মোবাইল চুরির অভিযোগে এক বালককে গণধোলাই দিন উত্তেজিত এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কোতয়ালি বাজারে।
জানা গিয়েছে, মঙ্গলবার কোতয়ালি বাজারে অলোক রায় নামে এক ক্রেতার পকেট থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। তারপর উত্তেজিত জনতা গণধোলাই দিতে শুরু করে দেয়। তাতেও ক্ষোভ মেটেনি। পরে প্রায় একশো মিটার রাস্তার উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বালকটিকে।

যন্ত্রনায় চীৎকার করতে থাকলেও মেলে নি রেহাই। একটা সময় চলন্ত বাসের নীচে বালকটিকে ফেলে দেওয়ার ও চেষ্টা করা হয় বলে অভিযোগ। যদিও সে সময় কয়েকজন তাকে রক্ষা করে। এরপর ইংরেজবাজার থানার পুলিশ এসে বালকটিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন : করোনায় আক্রান্ত কালিয়াগঞ্জের বিধায়ক