ভাইরাল খবর
স্মৃতি মন্ধানার বিয়েতে স্বাস্থ্যঝুঁকি, বাবার পর হবু স্বামী হাসপাতালে
ডিজিটাল ডেস্কঃ স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) বিয়েবাড়িতে আবারও বিপর্যয়। রবিবার বিয়ের কয়েক ঘণ্টা আগে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তাঁর বাবা শ্রীনিবাস মান্ধানা (Srinivas Mandhana)। দ্রুত তাঁকে হাসপাতাল (Hospital)-এ ভর্তি করা হয়। এই কারণে বিবাহ অনুষ্ঠানও অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়।
ঘটনার কিছুক্ষণ পর আরও এক বিপর্যয়ের খবর আসে। বাবার পর এবার হবু স্বামী পলাশ মুচ্ছল (Palash Muchhal)-কেও হাসপাতালে নিয়ে যেতে হয়। সূত্রের খবর, ভাইরাল ইনফেকশন (Viral Infection) এবং অ্যাসিডিটির (Acidity) কারণে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে সমস্যা গুরুতর নয়; চিকিৎসার পর পলাশ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোটেলে ফিরে এসেছেন।
রবিবার যখন সবাই বিয়ের (Wedding) প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন, আচমকাই হৃদরোগে আক্রান্ত হন শ্রীনিবাস। সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুল্যান্সে (Ambulance) করে সাঙ্গলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর স্বাস্থ্য স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পারিবারিক চিকিৎসক ডা. নমন শাহ (Dr. Naman Shah) জানিয়েছেন, শারীরিক অগ্রগতি ভালো হলে হয়তো সোমবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
ডা. শাহ আরও বলেন, “রবিবার দুপুর দেড়টা নাগাদ শ্রীনিবাস মান্ধানার বুকের বাঁদিকে ব্যথা হয়। চিকিৎসায় দেখা গিয়েছে কার্ডিয়াক এনজাইম বৃদ্ধি পেয়েছে এবং রক্তচাপও বেড়েছে। পরিস্থিতি গুরুতর হলে অ্যাঞ্জিওগ্রাফি (Angiography) প্রয়োজন হতে পারে।”
বিশ্বজয়ী ক্রিকেটারের (World Champion Cricketer) বিয়ে নিয়ে উৎসব চলছিল, কিন্তু আচমকাই সব তালগোল পাকিয়ে যায়। শ্রীনিবাস মান্ধানা ও পলাশ মুচ্ছলের দ্রুত আরোগ্য কামনা করছেন পরিবার এবং শুভাকাঙ্ক্ষীরা।


