কিং ইজ ব্যাক! রোহিত শর্মাকে টপকে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে কোহলি
Connect with us

খেলার খবর

কিং ইজ ব্যাক! রোহিত শর্মাকে টপকে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে কোহলি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ টেস্ট (Test) ও টি-টোয়েন্টি (T20) ক্রিকেট থেকে অবসর নিলেও, ওয়ানডে (ODI)-তে যে বিরাট কোহলির (Virat Kohli) ক্ষিদে একবিন্দুও কমেনি, তা আবারও প্রমাণিত। ৩৭ বছর বয়সেও ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে পাঁচ বছর পরে ফের ICC ODI ব্যাটার র‍্যাঙ্কিংয়ে (ICC ODI Rankings) শীর্ষস্থান দখল করলেন ‘কিং’ কোহলি।

 ODI-তে ৯৩ রানের ম্যাচজেতানো ইনিংস খেলেন বিরাট। সেই পারফরম্যান্সের ফলেই রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮৫-এ। অন্যদিকে, ওই ম্যাচে বড় রান না পাওয়ায় রোহিত শর্মার (Rohit Sharma) পয়েন্ট নেমে হয়েছে ৭৭৫। ফলে তিনি শীর্ষস্থান হারিয়ে নেমে গিয়েছেন তৃতীয় স্থানে।

এর আগে ICC র‍্যাঙ্কিংয়ে রোহিত ছিলেন এক নম্বরে, বিরাট ছিলেন দ্বিতীয় স্থানে। দু’জনের মধ্যে ব্যবধান ছিল মাত্র আট পয়েন্ট। শেষ ম্যাচেই সেই ব্যবধান উল্টে দিলেন কোহলি।

শেষ পাঁচ ইনিংসে বিরাটের রান— ৭৪*, ১৩৫*, ১০২, ৬৫* ও ৯৩। এই ধারাবাহিকতা তাঁকে আবার ফিরিয়ে এনেছে শীর্ষে। উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলের পর এই প্রথম ODI র‍্যাঙ্কিংয়ে এক নম্বর হলেন কোহলি। মাঝে ছন্দপতনে প্রথম দশ থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়া (Australia) ও দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর আবার প্রমাণ করলেন— রাজা ফিরেছেন।

Advertisement
ads