ভাইরাল খবর
রাজস্থানে বিষাক্ত গ্যাস লিক, ৪০ আহত, এক কারখানা মালিকের মৃত্যু
ডিজিটাল ডেস্কঃ রাজস্থানের বেওয়ারে বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হল এক অ্যাসিড কারখানার মালিকের। সোমবার রাত ১০টা নাগাদ সুনীল ট্রেডিং কোম্পানির গুদামে একটি ট্যাঙ্কার থেকে নাইট্রোজেন গ্যাস লিক করতে শুরু করে, যার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।
ওই গ্যাসের বিষক্রিয়ায় একাধিক পোষ্য ও পথকুকুর মারা যায়, এবং কারখানার মালিক সুনীল সিঙ্ঘলও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘক্ষণ গ্যাস নিয়ন্ত্রণের চেষ্টা করার পর, তিনি অসুস্থ হয়ে আজমেরে হাসপাতালে ভর্তি হন, কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ দাম কমলো বাণিজ্যিক গ্যাসের, কার্যকরী হল নতুন সিলিন্ডারের দাম
এছাড়া, গ্যাসের প্রভাবে ৪০ জনেরও বেশি স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ এবং দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ফাঁকা করে দেয় এবং রাত ১১টা নাগাদ গ্যাস লিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে, এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন কারখানাটি বন্ধ করে দিয়েছে এবং তদন্ত শুরু করেছে। মালিকপক্ষের গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
