আশা জাগাচ্ছে ভ্যাকসিন, বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম
Connect with us

বাজার দর

আশা জাগাচ্ছে ভ্যাকসিন, বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১২ নভেম্বর :  চারিদিকে করোনার ভ্যাকসিন প্রায় ১০০ শতাংশ কার্যকরী হওয়ার খবর বাজারে ছড়িয়ে পড়তেই বিশ্ব বাজারে তেলের দাম উর্ধ মুখী রয়েছে। বুধবার বিশ্ব বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ২.৩ শতাংশ বেড়ে গিয়েছে। এছাড়া, মঙ্গলবার ইরানের রপ্তানিযোগ্য তেলের দাম বেড়ে গিয়েছিল।
সম্প্রতি,

করোনা ভাইরাসের ভ্যাকসিন ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই বিশ্ব বাজারে তেলের দাম বাড়তে থাকে। মার্চ মাসে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর এপ্রিলে তেলের দাম ১৬ ডলার পর্যন্ত নেমে যায় যা ছিল গত ২১ বছরের ইতিহাসে মধ্যে সর্বনিম্ন।
তেলের দাম নিম্নমুখী থাকা অবস্থায় একমাত্র চীনই তেল কিনেছে তাদের চাহিদা মত।করোনাভাইরাসের মহামারির মধ্যেও চীনের অর্থনৈতিক উন্নতি অব্যাহত থাকে। চীনের সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরে চীনের অর্থনৈতিক বৃদ্ধি ছিল ৪.৯ শতাংশ।