পুলিশের অনুমতি না মেলায় শোভন-বৈশাখীর রোড ঘিরে অনিশ্চয়তা
Connect with us

রাজ্যের খবর

পুলিশের অনুমতি না মেলায় শোভন-বৈশাখীর রোড ঘিরে অনিশ্চয়তা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৪ জানুয়ারী : সম্প্রতি বিধানসভা ভোটকে পাখির চোখ করে কলকাতার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে এবং আহ্বায়ক পদে নিয়ে আসা হয়েছে বৈশাখী বন্দোপাধ্যায়কে। বিজেপির পক্ষ থেকে দায়িত্ব পাওয়ার পরেই রাজনীতিতে ফের সক্রিয় হয়ে উঠেছে শোভন চট্টোপাধ্যায়।

সেইমতো সোমবার বৈশাখীকে নিয়ে রোড শো করার কথা ছিল কলকাতার প্রাক্তন মেয়রের কিন্তু পুলিশের তরফ থেকে অনুমতি না দেওয়ায় তাঁদের রোড শো ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে শোভন বৈশাখীর এই মেগা রোড শো ধাক্কা খেলেও হাল ছাড়তে নারাজ বিজেপি নেতৃত্ব ৷ জানা গেছে দুপুর ৩ টেয় খিদিরপুর থেকে রাজ্য দফতর পর্যন্ত রোড শো হবে বিজেপির ৷ রাজনৈতিক মহলের যুক্তি পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়া রোড শো হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে৷ সেক্ষেত্রে বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল তার পুনরাবৃত্তি হবে তো? যদিও এই ইস্যুতে পিছু হঠতে রাজী নয় গেরুয়া শিবির ৷

Continue Reading
Advertisement