১৯শে জানুয়ারি বঙ্গসফরে আসছেন না স্বরাষ্ট্রমন্ত্রী, পিছিয়ে গেল সফরসূচি
Connect with us

রাজ্যের খবর

১৯শে জানুয়ারি বঙ্গসফরে আসছেন না স্বরাষ্ট্রমন্ত্রী, পিছিয়ে গেল সফরসূচি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ জানুয়ারী : জানুয়ারি মাসের ১৯ ও ২০ তারিখ বঙ্গ সফরে আসছেন না অমিত শাহ ৷ পিছিয়ে গেল স্বরাষ্ট্র মন্ত্রীর কর্মসূচি। রাজ্য বিজেপি সূত্রে খবর, নতুন বছরের প্রথম মাসে ১৯ জানুয়ারি রাজ্যে আসার কথা থাকলেও তাঁর সম্ভাব্য সফরসূচি পিছিয়ে ৩০ জানুয়ারি হতে চলেছে। এবার বঙ্গ সফরে এসে বনগাঁয়, মতুয়া মহলে স্বরাষ্ট্রমন্ত্রী জনসভা করবেন।

আর সেখানেই তিনি সম্ভবত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মতুয়াদের আশ্বস্ত করবেন। ফলে নিজেদের নাগরিকত্ব নিশ্চিত করতে অমিত শাহের সভার দিকে তাকিয়ে মতুয়া সম্প্রদায়।আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার ক্ষমতা পেতে মরিয়া ভারতীয় জনতা পার্টি। গত লোকসভা নির্বাচনে মতুয়া অধ্যুষিত বনগাঁ, রানাঘাট কেন্দ্র দুটি নিজেদের দখলে নেয় গেরুয়া শিবির। তাই বিধানসভা নির্বাচনেও মতুয়া সম্প্রদায়ের মধ্যে নিজেদের আধিপত্য অটুট রাখতে বদ্ধপরিকর বিজেপি। সিএএ পাশ করিয়ে মতুয়া মহলকে আরও কাছে টানতে চাইছে বঙ্গ বিজেপি।

Continue Reading
Advertisement