পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই ছাত্রের
Connect with us

উত্তর দিনাজপুর

পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই ছাত্রের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষার (English Exam) দিনই ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারালেন দুই পরীক্ষার্থী। বুধবার সকালে রতুয়া হাই স্কুলে পরীক্ষায় বসতে যাচ্ছিলেন দুই ছাত্র—তন্ময় প্রামাণিক ও মোহাম্মদ রেহান।

দুই ছাত্রেরই বাড়ি পুখুরিয়া থানার শ্রীপুর বল্লভপুর এলাকায়। এরা দুজনেই সামসি এগ্রিল হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র।

জানা গিয়েছে, বাইকে চেপে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় মতিগঞ্জ পার হয়ে কিছুটা দূরে রতুয়ার দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান (Pickup Van) তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় তন্ময় ও রেহানের।

দুই ছাত্রের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সামসি এগ্রিল হাই স্কুলে। খবর পেয়েই সামসি গ্রামীণ হাসপাতালে ছুটে আসেন স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উত্তীয় পান্ডে, উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত স্বপন সিংহ ও পৃথ্বীশ কুন্ডু সহ অন্যান্য শিক্ষক ও আধিকারিকরা।

Advertisement
ads

দেহদুটি সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

তন্ময়ের বাবা তপন প্রামাণিক একটি সেলুনের দোকান (Salon Shop) চালান, আর রেহানের বাবা একজন কৃষক (Farmer)। অভিভাবক এবং সহপাঠীদের কান্নায় ভেঙে পড়েছে গোটা এলাকা।

প্রতিবছর পরীক্ষা মানেই উত্তেজনা, কিন্তু এদিন সেই পরীক্ষার পথেই শেষ হয়ে গেল দুটি প্রাণ। সামসি স্কুল ও গোটা এলাকায় নেমেছে শোকের আবহ।

Advertisement
ads