Connect with us

দক্ষিণ দিনাজপুর

বাইক দুর্ঘটনায় মৃত ২ ,শোকের ছায়া এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৪ই জানুয়ারিঃ রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। মঙ্গলবার ভোরে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার বাগদুয়ার নারায়ণডাঙ্গী এলাকায় পাকা রাস্তার ধারে বাইক সহ তাদের পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকটিকে থানায় নিয়ে আসে পুলিশ। পরে মৃতদেহ দুটিকে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম আপন রাজবংশী ( ২২) । তার বাড়ি বংশীহারী হিয়ালদহ গ্রামে। অপর মৃতব্যক্তির নাম গুড্ডু (৩৩)৷ তার বাড়ি উত্তর প্রদেশেরবাহারচিক এলাকায়৷ স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার বিকেলে বাগদুয়ার এলাকায় ক্রিকেট খেলা দেখতে এসেছিলেন ওই দুই বাইক আরোহী। বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাগদুয়ার নারায়ণডাঙ্গী এলাকায় পাকা রাস্তার ধারে পিলারের ধাক্কা মেরে পড়ে যায় বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান। 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Developer