রাজনীতি
সরকার বদল হতেই দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ! সিবিআইকে তদন্তের ছাড়পত্র দিল মুখ্যমন্ত্রী
ডিজিটাল ডেস্কঃ দুর্নীতির (Corruption) বিরুদ্ধে ‘জিরো টলারেন্স (Zero Tolerance)’ নীতি গ্রহণ করে বড় প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। শিক্ষা (Education Department), পুরসভা (Municipal Department) এবং সমবায় (Cooperative Department) দুর্নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলায় সিবিআইকে (CBI) অবাধ তদন্তের অনুমতি দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পূর্ববর্তী সরকারের সময়ে তদন্তের অনুমোদন (Sanction for Investigation) বছরের পর বছর আটকে রাখা হয়েছিল। ফলে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সংস্থা কার্যকর পদক্ষেপ নিতে পারছিল না। সেই প্রশাসনিক জট খুলে দিয়ে এখন গুরুত্বপূর্ণ মামলায় সিবিআই চার্জশিট (Charge Sheet) দাখিল ও পূর্ণাঙ্গ তদন্ত চালাতে পারবে।
এর মধ্যে রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam), পুর নিয়োগ দুর্নীতি এবং সমবায় দপ্তরের একাধিক অনিয়ম। অভিযোগ, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অনেক অভিযুক্তকে রক্ষা করা হয়েছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই সেই ফাইলগুলো মুক্ত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “দুর্নীতিগ্রস্ত কোনও আধিকারিক (Official) বা আমলাকে (Bureaucrat) ছাড় দেওয়া হবে না।” একই সঙ্গে তিনি জানান, আইন অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে পৌঁছে গিয়েছে।
রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তে প্রশাসনিক স্বচ্ছতা (Administrative Transparency) বাড়বে, তবে বহু প্রভাবশালী ব্যক্তির ওপর চাপ বাড়তে চলেছে। তদন্তের পরিধি আরও বিস্তৃত হতে পারে বলে মনে করা হচ্ছে।


