আলু চাষী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় সুখবর! ভিন রাজ্যে কৃষিপণ্য পাঠাতে আর বাধা নয়
Connect with us

ভাইরাল খবর

আলু চাষী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় সুখবর! ভিন রাজ্যে কৃষিপণ্য পাঠাতে আর বাধা নয়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আলু চাষি (Potato Farmers) ও ক্ষুদ্র ব্যবসায়ীদের (Small Traders) স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছেন, আজ থেকে আন্তঃরাজ্য সীমান্তে (Inter-State Border) আলু, ফলমূল, শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য (Agricultural Products) পরিবহণে আর কোনও বাধা বা হয়রানি করা যাবে না।

নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগের সরকারের আমলে আলু ব্যবসায়ী ও চাষিরা ব্যাপক সমস্যার মুখে পড়েছিলেন। ভিন রাজ্যে আলু রপ্তানিতে (Export) নানা বিধিনিষেধ থাকায় বহু ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হন। সীমান্তে ট্রাক আটকে দেওয়া, অযৌক্তিক চেকিং এবং প্রশাসনিক হয়রানির অভিযোগও উঠেছিল।

এবার সেই পরিস্থিতি বদলাতে কড়া নির্দেশ জারি করেছে সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ (Police) বা পরিবহণ দফতরের (Transport Department) কোনও আধিকারিক কৃষিপণ্য বহনকারী গাড়িকে অযথা আটকে রাখতে পারবেন না। আলু ছাড়াও পেঁয়াজ, খাদ্যশস্য, তেলবীজ ও প্রাণিজ পণ্যও নির্বিঘ্নে ভিন রাজ্যে পাঠানো যাবে।

Advertisement
ads

মুখ্যমন্ত্রী বলেন, “চাষি ও ব্যবসায়ীদের আর অত্যাচার সহ্য করতে হবে না।” কৃষকদের ন্যায্য মূল্য (Fair Price) নিশ্চিত করতে এবং ব্যবসা স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আলু ব্যবসায়ী সংগঠনগুলিও সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাঁদের মতে, এর ফলে ভিন রাজ্যের বাজার ফের খুলবে এবং কৃষকরা ফসলের সঠিক দাম পাবেন।