ভাইরাল খবর
সরকার বদলের পরই সামশেরগঞ্জ হিংসা মামলায় বড় রায়! ১২ দোষীর ১০ বছরের জেল আদালতের কড়া সিদ্ধান্ত
ডিজিটাল ডেস্কঃ সামশেরগঞ্জ (Samserganj) হিংসা মামলায় বড় রায় ঘোষণা করল আদালত। মোট ১২ দোষীর (Convicts) ১০ বছরের কারাদণ্ড (Imprisonment) এবং প্রত্যেকের ৬০ হাজার টাকা জরিমানা (Fine) ধার্য করা হয়েছে। এর মধ্যে ৫ জন সরাসরি হরগোবিন্দ দাস ও চন্দন দাস হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে।
ঘটনার সূত্রপাত ১২ এপ্রিল, যখন ধুলিয়ানের জাফরাবাদে (Jafrabad, Dhulian) হরগোবিন্দ দাস ও তাঁর পুত্র চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়। একই সময়ে সামশেরগঞ্জ থানায় (Samserganj Police Station) আরও একটি মামলা রুজু হয় একটি পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও মারধরের অভিযোগে।
তদন্তে পুলিশ জানায়, একটি বাড়িতে আগুন (Arson) লাগিয়ে পুরো পরিবারকে হত্যার চেষ্টা করা হয়েছিল। গুরুতর অপরাধ বিবেচনায় আলাদা মামলা রুজু করে বিচার চলেছে সমান্তরালভাবে।
এর আগে ১৩ জন অভিযুক্তকে যাবজ্জীবন (Life Imprisonment) কারাদণ্ড দিয়েছিল জঙ্গিপুর আদালত। নতুন রায়ে আরও ১২ জনের শাস্তি ঘোষণা করা হলো। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মোট ১৩ জনকেই গ্রেফতার (Arrest) করা হয়েছে এবং চার্জশিটে ব্যক্তিগত শত্রুতার (Personal Enmity) বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এই রায়ের পর সামশেরগঞ্জ হিংসা মামলায় বিচার প্রক্রিয়া আরও এক ধাপ সম্পূর্ণ হলো বলে মনে করছে প্রশাসন।


