বিশ্বের খবর
ট্রাম্পের শুল্কে রাজনৈতিক লাভ? মূল্য চোকাচ্ছেন আমেরিকার নাগরিকরাই
ডিজিটাল ডেস্কঃ ভারতের উপর নতুন করে আমদানি শুল্ক আরোপ করে ফের বিতর্কের কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সম্প্রতি তিনি ভারত-সহ ৯০টিরও বেশি দেশের পণ্যের উপরে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন, যা আজ, ৭ অগস্ট থেকে কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তকে ‘মাস্টারস্ট্রোক’ হিসেবে তুলে ধরতে গিয়ে ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন, “কয়েক বিলিয়ন ডলার এখন আমেরিকায় আসছে।” তবে বাস্তব ছবিটা অনেকটাই আলাদা।
আসলে এই টাকাগুলি যেমন মার্কিন কোষাগারে যাচ্ছে, তেমনই তা আসছে সাধারণ মার্কিন গ্রাহকদের পকেট থেকেই। কারণ ট্রাম্প যে import tariff চাপিয়েছেন, তা মূলত আমদানি করা পণ্যের উপর। এই শুল্ক পরিশোধ করে আমদানিকারক সংস্থাগুলিই, যারা সেই খরচ পরে পণ্যের দামে যোগ করে দেন। ফলে অতিরিক্ত মূল্য গুণছেন সাধারণ আমেরিকান ক্রেতারা। বিশ্লেষকদের মতে, এর ফলে আমেরিকায় inflation বা মুদ্রাস্ফীতির প্রবল ঝুঁকি তৈরি হচ্ছে।
আরও পড়ুনঃ মার্কিন শুল্ক-বোমায় মোদিকে কাঠগড়ায় অভিষেক: “৫৬ ইঞ্চি ছাতি কোথায় গেল?”
এই পরিস্থিতিতে ই-কমার্স জায়ান্ট Amazon ঘোষণা করেছে, তারা প্রতিটি পণ্যের সঙ্গে ‘tariff breakdown’ বা শুল্কের খরচ বিস্তারিত জানাবে। এতে যে ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ এতে তাঁর ‘দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে’ এই রাজনৈতিক প্রচার ধাক্কা খেতে পারে।
তবে সেসব থোড়াই কেয়ার করছেন ট্রাম্প। নিজের Truth Social হ্যান্ডেলে তিনি লিখেছেন, “Billions of dollars in tariffs now flowing into the U.S.!” পাশাপাশি দাবি করেছেন, বহু বছর ধরে যেসব দেশ আমেরিকার সুযোগ নিয়েছে, এবার তাদের কাছ থেকেই শুল্ক আদায় করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত আমেরিকান জনগণের জন্য ‘costly celebration’ হতে পারে।
