Connect with us

দেশের খবর

ইউক্রেন যুদ্ধের পর প্রথম ভারত সফরে পুতিন—প্রতিরক্ষা ও বাণিজ্যে বড় আলোচনার সম্ভাবনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সব ঠিক থাকলে বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) শুরুর পর এবং অপারেশন সিঁদুর (Operation Sindur) পরিচালনার পরে এটাই তাঁর প্রথম ভারত সফর। দুই দিনের এই সফরকে কেন্দ্র করে প্রতিরক্ষা (Defence), বাণিজ্য (Trade), শক্তি উৎপাদন (Energy), কর্মসংস্থান (Employment) এবং যুদ্ধ পরিস্থিতিতে ভারতের কূটনৈতিক অবস্থান নিয়ে বিস্তর আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

পুতিন বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে ব্যক্তিগত নৈশভোজে (Dinner) বসবেন। গত বছর মোদির মস্কো সফরে পুতিন যে আয়োজনে আপ্যায়ন করেছিলেন, তারই প্রতিদান হিসেবে এই নৈশভোজ। শুক্রবার তাঁর কর্মসূচিতে রয়েছে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা, রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন ও হায়দরাবাদ হাউসে ২৩তম ভারত–রাশিয়া শীর্ষ সম্মেলন (India–Russia Summit)।

প্রতিরক্ষা সহযোগিতায় নতুন চুক্তি হতে পারে বলে ইঙ্গিত মিলছে। বিশেষ করে ভারতীয় বায়ুসেনাকে অতিরিক্ত দুই-তিনটি এস-৪০০ সিস্টেম (S-400 System) দেওয়ার প্রস্তাব আনতে পারে মস্কো। যদিও আত্মনির্ভর ভারত (Atmanirbhar Bharat) নীতির কারণে রুশ সমরাস্ত্রের উপর নির্ভরতা কিছুটা কমেছে। এছাড়া বিদ্যুৎ ও সৌরশক্তি উৎপাদনসহ নতুন বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

পুতিনের আগমনকে ঘিরে রাজধানী জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি পুলিশ, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ও রুশ নিরাপত্তা দল মিলে বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করেছে। SWAT টিম, স্নাইপার, দ্রুত প্রতিক্রিয়া বাহিনীসহ ৫,000-এর বেশি পুলিশ মোতায়েন রয়েছে।

Advertisement
ads

শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সঙ্গে সাক্ষাতের পর রাতেই দিল্লি ছাড়বেন পুতিন। দু’দেশের ভবিষ্যৎ কৌশলগত সম্পর্কের দিক নির্ধারণে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Continue Reading
Advertisement
Developer