Connect with us

খুন

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার খুন, দেহ সুটকেসে উদ্ধার, প্রাক্তন প্রেমিক আটক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অস্ট্রিয়ার (Austria) জনপ্রিয় ইনফ্লুয়েন্সার (Influencer) ৩১ বছর বয়সী স্টিফানি পাইপারের (Stephanie Pyper) দেহ জঙ্গলের (Forest) গভীরে সুটকেসে (Suitcase) পুঁতে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার পর প্রাক্তন প্রেমিককে (Ex-boyfriend) গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতিবেশীরা জানিয়েছেন, হত্যার রাতটি স্টিফানির বাড়ি (Home) থেকে ঝগড়ার (Quarrel) আওয়াজ পাওয়া গিয়েছিল। অভিযুক্ত প্রাক্তন প্রেমিকের উপস্থিতি দেখেছে কারও কারও। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর অভিযুক্ত নিজের গাড়ি (Car) আগুনে পুড়িয়ে দেয় এবং স্লোভানিয়া (Slovenia) ভ্রমণ করে।

ঘটনা ২৩ নভেম্বরের। স্টিফানি সেই দিন একটি পার্টিতে (Party) গিয়েছিলেন। ফেরার পরই তাঁকে খুন করার অভিযোগ উঠেছে। ২৪ নভেম্বর পুলিশের নজরে আসে এক ক্যাসিনো পার্কিং লটে (Casino Parking Lot) আগুনে পুড়ানো গাড়ি।

অস্ট্রিয়া পুলিশের (Austrian Police) হাতে অভিযুক্তকে প্রত্যর্পণ (Extradition) করা হয়েছে। তিনি ইতিমধ্যে হত্যাকাণ্ড স্বীকার করেছেন এবং দেহ কোথায় পুঁতে রাখা হয়েছিল তাও জানিয়েছেন। এছাড়া, নিহতের দুই পুরুষ আত্মীয়কেও (Male Relatives) গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement
ads

স্টিফানি পাইপার নেটের (Net) জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ছিলেন। তিনি মেকআপ (Makeup), ফ্যাশন (Fashion) ও গান (Music) সংক্রান্ত কনটেন্ট শেয়ার করতেন। তার আকস্মিক মৃত্যু নেটিজেনদের মধ্যে শোক ও চাঞ্চল্য তৈরি করেছে।

Continue Reading
Advertisement