শহিদ দিবসের ঠিক আগে ময়দানে মোদি, বারাসত বা দমদমে হতে পারে জনসভা
Connect with us

ভাইরাল খবর

শহিদ দিবসের ঠিক আগে ময়দানে মোদি, বারাসত বা দমদমে হতে পারে জনসভা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের (21 July Shahid Dibas) আগেই ফের বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সূত্রের খবর, আগামী ১৮ জুলাই দক্ষিণবঙ্গে এক বড়সড় জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে আসছে বারাসত (Barasat) বা দমদম (Dumdum)। একাধিক সাংগঠনিক জেলা—বারাকপুর, বনগাঁ, কলকাতা উত্তর ও বারাসতের কর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হতে পারে বলে জানা গিয়েছে।

বলা বাহুল্য, বাংলা দখলে এবারও মরিয়া গেরুয়া শিবির। ইতিমধ্যেই বিজেপির রাজ্য নেতৃত্বে বড় পরিবর্তন ঘটেছে। সদ্য সুকান্ত মজুমদারের পরিবর্তে রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। প্রধানমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করেই নতুন সভাপতির হাত ধরে ময়দানে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাজ্য নেতৃত্ব।

আরও পড়ুনঃ ‘দাদা’দের রক্ষা করতে চুপ তৃণমূল! কসবা কাণ্ডে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন টিএমসিপি নেত্রীর

মে মাসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। এবার দক্ষিণবঙ্গকে পাখির চোখ করে শহিদ দিবসের তিন দিন আগেই মঞ্চে নামছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের শক্ত ঘাঁটিতে মোদির এই সভা একপ্রকার পাল্টা চাপ তৈরির কৌশল। বারাসত ও দমদমের মতো জায়গা থেকে বিজেপি বার্তা দিতে চায় যে, তারা শহিদ দিবসের একচেটিয়া প্রচারকে এবার ছাপিয়ে যেতে প্রস্তুত।

Advertisement
ads

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী বর্তমানে ব্রিকস সম্মেলনে যোগ দিতে বিদেশ সফরে রয়েছেন। সেখানেই পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) বিষয়টি তুলতে পারেন তিনি। তবে দেশে ফিরেই পশ্চিমবঙ্গ সফর তাঁর রাজনৈতিক অ্যাজেন্ডায় বলেই খবর। সব মিলিয়ে, শহিদ দিবসের আগে মোদির এই জনসভা ঘিরে বঙ্গ রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে চুলচেরা বিশ্লেষণ।

Continue Reading
Advertisement