ভোটের আগে কর্মী সম্মেলন তৃণমূল কংগ্রেসের
Connect with us

উত্তর দিনাজপুর

ভোটের আগে কর্মী সম্মেলন তৃণমূল কংগ্রেসের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ১৮ অক্টোবর :   আগামী একুশের বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠন মজবুত ও কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বুথভিত্তিক কর্মী সম্মেলনের উপর জোর দিয়েছে উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রবিবার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এদিন কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাইস্কুলে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গোলাম রাব্বানী, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, বিধায়ক মনোদেব সিনহা, তপন দেবসিংহ, অসীম ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ থেকে এদিনের কর্মসূচিতে অংশ নেন দলীয় নেতা কর্মী ও বুথ সভাপতিরা। মূলত নির্বাচনের আগে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় দলের সাংগঠনিক শক্তিবৃদ্ধি সহ একাধিক বিষয়ে আলোচনা হয় কর্মী সম্মেলনে।

Continue Reading
Advertisement