তৃণমূল ও বাম নেতৃত্বের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ইটাহারে
Connect with us

উত্তর দিনাজপুর

তৃণমূল ও বাম নেতৃত্বের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ইটাহারে

Dipa Chakraborty

Published

on

ইটাহার , ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা গাছ প্রদান করা হল ইটাহারে। শনিবার ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে ইটাহার ব্লকের জয়হাট অঞ্চলের চেকপোষ্ট এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এদিন তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করার পাশাপাশি দলীয় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে কয়েকশো চারা গাছ তুলে দেন তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। করোনা আবহে পরিবেশে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখতে বিশ্ব পরিবেশ দিবসে এই বৃক্ষরোপণ কর্মসূচি বলে জানান দলীয় নেতৃত্ব। মোজাফফর হোসেন, গয়েশ্বর হাঁসদা, দিলীপ বর্মন, বদিউর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচীতে।অন্যদিকে তৃনমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে ও বিধায়ক মোশারফ হুসেনের নির্দেশে ইটাহারের ডঃ মেঘনাদ সাহা কলেজ প্রাঙ্গণ সহ ইটাহারের বিভিন্ন এলাকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করেন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। শনিবার আয়োজিত এই কর্মসূচিতে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী, ইটাহার ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রনেতা জবিউর রহমান সহ অন্যান্য ছাত্র নেতৃত্বরা উপস্থিত ছিলেন।এছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এদিন ইটাহার ব্লক বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে চারা গাছের পাশাপাশি মাস্ক বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে। এদিন ইটাহার চৌরাস্তা এলাকায় ইটাহার থানার ট্রাফিক আধিকারিক দীপঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে বিশ্ব পরিবেশ দিবসে পথ চলতি সাধারণ মানুষকে শতাধিক বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করার পাশাপাশি করোনা কালে সকলকে সচেতন করতে মাস্ক বিতরণ করা হয় ছাত্র সংগঠনের পক্ষ থেকে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইটাহার থানার ট্রাফিক আধিকারিক দীপঙ্কর ঘোষ, SFI নেতৃত্ব সাফিকুল ইসলাম, আরিফ রেজা, মাসুদ আলম ও DYFI নেতা আনোয়ারুল হক সহ অন্যান্যরা।

Continue Reading
Advertisement ads