একদিন পেরিয়ে গেলেও হদিশ মিলল না তিস্তা ক্যানেলে তলিয়ে যাওয়া ব্যক্তির
Connect with us

উত্তর দিনাজপুর

একদিন পেরিয়ে গেলেও হদিশ মিলল না তিস্তা ক্যানেলে তলিয়ে যাওয়া ব্যক্তির

Dipa Chakraborty

Published

on

চোপড়া, ৭ জুন : বেশ অনেকটা সময় ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি চোপড়া টুনিখারি তিস্তা ক্যানেলের জলে তলিয়ে যাওয়া ব্যক্তির। নিখোঁজ ওই ব্যক্তির নাম আজিজুর রহমান (৬০)। তার বাড়ি চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের টুনিখারি গ্রামে।

ডুবুরি দিয়ে এখনও খোঁজ চলছে ওই ব্যক্তির। উল্লেখ, রবিবার টুনিখারি গ্রামের ওই ব্যক্তি মাঠে গরু বেধে তিস্তার ক্যানেলের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় পা হড়কে তিস্তার জলে পড়ে গিয়ে তলিয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। শিলিগুড়ির ডাবগ্রাম থেকে বিপর্যয় মোকাবিলার একটি দল আসে ঘটনাস্থলে। রবিবার সন্ধ্যা অবধি ডুবুরি দিয়ে তল্লাশি চলে। এরপর অন্ধকার নেমে এলে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। সোমবার সকাল থেকে আবারও ওই খোঁজ শুরু করেছে চোপড়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল।তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি বলে জানা গেছে।