অসমে ট্রেন দুর্ঘটনা, হাতির মৃত্যুতে শোক, ব্যাহত রেল চলাচল
Connect with us

দুর্ঘটনা

অসমে ট্রেন দুর্ঘটনা, হাতির মৃত্যুতে শোক, ব্যাহত রেল চলাচল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অসমে (Assam) গভীর রাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকের ছায়া। রাজধানী এক্সপ্রেসের (Rajdhani Express) ধাক্কায় অন্তত ৮টি হাতির (Elephant Death) মৃত্যু হয়েছে। সংঘর্ষের তীব্রতায় ট্রেনের ইঞ্জিন-সহ পাঁচটি কোচ লাইনচ্যুত (Derailment) হয়ে যায়। তবে স্বস্তির খবর, এই ঘটনায় কোনও যাত্রীর প্রাণহানি হয়নি।

Advertisement
ads ads

রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর রাত ২টা ১৭ মিনিট নাগাদ নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের (Northeast Frontier Railway) লুমডিং ডিভিশনের যমুনামুখ–কামপুর সেকশনে দুর্ঘটনাটি ঘটে। গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে হোজাই (Hojai) জেলার ওই এলাকায় সাইরাং–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস দ্রুতগতিতে এগোচ্ছিল। ঠিক সেই সময় রেললাইনে উঠে আসে একটি হাতির পাল।

লোকো পাইলট (Loco Pilot) হাতিদের দেখতে পেয়ে জরুরি ব্রেক কষলেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ৮টি হাতির মৃত্যু হয় এবং একটি শাবক গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় বন দফতরের (Forest Department) কর্মীদের দ্বারা। আশ্চর্যের বিষয়, ঘটনাস্থলটি কোনও ঘোষিত হাতির করিডর (Elephant Corridor) নয়।

দুর্ঘটনার জেরে আপার অসম ও উত্তর-পূর্ব ভারতের একাধিক রুটে ট্রেন চলাচল (Train Services Disrupted) ব্যাহত হয়েছে। রেলের তরফে দ্রুত রিলিফ ট্রেন পাঠানো হয়েছে এবং উদ্ধারকাজ শুরু হয়েছে। লাইনচ্যুত কোচ থেকে যাত্রীদের নিরাপদে বের করে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement
ads ads

রেল কর্তৃপক্ষ হেল্পলাইন নম্বরও চালু করেছে—০৩৬১-২৭৩১৬২১, ০৩৬১-২৭৩১৬২২, ০৩৬১-২৭৩১৬২৩। হাতিদের দেহাংশ সরিয়ে রেললাইন পরিষ্কার করার পর ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

এই ঘটনা ফের একবার রেললাইন ও বন্যপ্রাণ সংঘর্ষ (Train Elephant Collision) নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল। বিশেষ করে হাতির করিডরের বাইরেও এমন দুর্ঘটনা বন ও রেল দফতরের সমন্বয় এবং আগাম সতর্কতা ব্যবস্থার ঘাটতির দিকেই ইঙ্গিত করছে।

Continue Reading
Advertisement ads