আন্তর্জাতিক মাদক চক্রের শীর্ষ নেতা শেহনাজ় গ্রেফতার, এফবিআইয়ের নজরে পঞ্জাব
Connect with us

দেশ

আন্তর্জাতিক মাদক চক্রের শীর্ষ নেতা শেহনাজ় গ্রেফতার, এফবিআইয়ের নজরে পঞ্জাব

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পঞ্জাব পুলিশ আন্তর্জাতিক মাদক চক্রের অন্যতম শীর্ষ নেতা শেহনাজ় সিংহকে গ্রেফতার করেছে। দীর্ঘদিন ধরে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাঁর সন্ধানে ছিল। পঞ্জাবের তরণতারণ জেলায় বিশেষ অভিযানের মাধ্যমে তাঁকে গ্রেফতার করা হয়।

কলম্বিয়া থেকে আমেরিকা ও কানাডায় মাদক পাচার করার অভিযোগ রয়েছে শেহনাজ়ের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর বেশ কয়েকজন সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে, যাঁদের মধ্যে রয়েছেন অমৃতপাল সিংহ, তকদির সিংহ, সরবসিত সিংহ ও ফার্নান্ডো ভাল্লাডেরেস। তাঁদের কাছ থেকে ৫০০ কেজি মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মার্কিন তদন্ত সংস্থা।

আরও পড়ুনঃমোটা টাকা ঘুষ দিয়েও শেষরক্ষা হলো না, সীমান্ত পার করেই গ্রেপ্তার দুই অনুপ্রবেশকারী

পুলিশ সূত্রে খবর, আমেরিকায় ধরপাকড় শুরু হতেই শেহনাজ় ভারতে পালিয়ে আসেন এবং পঞ্জাবে আত্মগোপন করেন। গোপন সূত্রে খবর পেয়ে তরণতারণ জেলার পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

Advertisement
ads

পঞ্জাবে মাদক পাচারের সমস্যা দীর্ঘদিন ধরেই পুলিশের মাথাব্যথার কারণ। বিশেষ করে সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে মাদক আনা হয় বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক অভিযানে সীমান্তরক্ষী বাহিনী বেশ কিছু সন্দেহজনক ড্রোন আটক করেছে। এবার পুলিশের জালে ধরা পড়লেন আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অন্যতম বড় নেতা শেহনাজ় সিংহ।

Developer