২৬ হাজার প্রার্থীর জটিলতা কাটছে, শীঘ্রই আরও ১৫ হাজার নতুন শিক্ষক পাবে রাজ্য
Connect with us

ভাইরাল খবর

২৬ হাজার প্রার্থীর জটিলতা কাটছে, শীঘ্রই আরও ১৫ হাজার নতুন শিক্ষক পাবে রাজ্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ খুব শীঘ্রই রাজ্যে আরও ১৫ হাজার শিক্ষক নিয়োগ (Teacher recruitment) করবে শিক্ষা দপ্তর। শনিবার দুপুরে রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেঘরিয়া শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই বড় আশ্বাস (Assurance) দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন বিদ্যালয়টিকে আনুষ্ঠানিকভাবে বাংলা মাধ্যমের পাশাপাশি সরকারি কো-এড ইংরেজি মাধ্যমে উন্নতিকরণ (Upgradation) করা হয়।

অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আইনি জটিলতা (Legal complexity) নিয়ে মুখ খোলেন মন্ত্রী। তিনি জানান, ২৬ হাজার অনিশ্চিত প্রার্থীর চাকরি ফিরে পাওয়ার প্রক্রিয়ার পাশাপাশি আরও ১৫ হাজার নতুন শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে রাজ্য। কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, মিড-ডে মিল (Mid-day meal) ও স্কুল উন্নয়নের টাকা আটকে রেখে লাগাতার বঞ্চনা (Deprivation) করা হচ্ছে, তবুও রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া থমকে যেতে দেবে না।

বাম আমলের শিক্ষা নীতির কড়া সমালোচনা করে ব্রাত্য বসু সে সময়কে ‘ছিয়াত্তরের মন্বন্তর’-এর সঙ্গে তুলনা করেন। তাঁর মতে, তৎকালীন সরকার ইংরেজি তুলে দিয়ে সরকারি স্কুলগুলোর ক্ষতি করেছিল। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজি ও হিন্দি ভাষা শেখাতেও জোর দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত বাগুইআটি অঞ্চলের এই প্রাচীন স্কুলটিতে ইংরেজি মাধ্যম চালু করা হলো।

Advertisement
ads

এদিনের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দমদমের সাংসদ (MP) সৌগত রায়, স্থানীয় বিধায়ক (MLA) অদিতি মুন্সি, বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্থানীয় পুরপ্রতিনিধি সম্রাট বড়ুয়া জানান, পড়ুয়া ও অভিভাবকদের দীর্ঘদিনের আবেদনের ভিত্তিতেই এই ইংরেজি বিভাগটি চালু করা সম্ভব হলো।

Continue Reading
Advertisement