মাঠের আম্পায়ার এবার পর্দার ডন! গ্যাংস্টার লুকে তাক লাগালেন প্রাক্তন আইসিসি আম্পায়ার
Connect with us

খেলার খবর

মাঠের আম্পায়ার এবার পর্দার ডন! গ্যাংস্টার লুকে তাক লাগালেন প্রাক্তন আইসিসি আম্পায়ার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ খেলার মাঠের গুরুগম্ভীর আম্পায়ার (Umpire) এবার একেবারে গ্যাংস্টার! গায়ে কালো জ্যাকেট, চোখে রোদ চশমা এবং সঙ্গী চ্যালা-চামুণ্ডাদের নিয়ে ঘোড়ায় চড়ে পর্দায় আবির্ভাব ঘটালেন অনিল চৌধুরী। গত এক দশকেরও বেশি সময় ধরে আইসিসি (ICC) প্যানেলের আম্পায়ার থাকা অনিল চৌধুরীকে এই নতুন অবতারে দেখে নেটপাড়া রীতিমতো তাজ্জব।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর (Retirement) নিয়েছিলেন তিনি। কিন্তু বিশ্রামের পথে না হেঁটে মাত্র ছ’মাসের মাথায় শুরু করলেন নতুন ইনিংস। ‘গুলি তো চলেগি’ নামক একটি হরিয়ানভি মিউজিক ভিডিওর (Music Video) মাধ্যমে তাঁর অন-স্ক্রিন অভিষেক (Debut) ঘটল। ফ্যাশন ডিজাইনার থেকে পরিচালক হওয়া সুমন গুহর নির্দেশনায় এবং নরেশ ঝায়ের প্রযোজনায় এই প্রজেক্টে দেখা যাবে তাঁকে।

Advertisement
ads

গানটির লঞ্চ অনুষ্ঠানে ৬০ বছর বয়সী অনিল চৌধুরী জানান, মাঠের আম্পায়ারিংয়ের তুলনায় ক্যামেরার সামনে অভিনয় করা অনেক সহজ। তাঁর মতে, আম্পায়ারিংয়ে কোনো ভুলের অবকাশ নেই, কিন্তু অভিনয়ে রিটেক (Retake) বা এডিটিংয়ের মাধ্যমে ভুল সংশোধন করা যায়। তিনি আরও বলেন, আম্পায়ারিংয়ে আবেগ (Emotion) বিসর্জন দিতে হয়, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে সেই আবেগই মূল হাতিয়ার।

অনিল চৌধুরী ২০১৩ থেকে ২০২৫ সালের মধ্যে ১২টি টেস্ট, ৪৯টি ওয়ানডে এবং ১৩১টি আইপিএল (IPL) ম্যাচে আম্পায়ারিং করেছেন। ঘরোয়া ক্রিকেটেও তাঁর রেকর্ড ঈর্ষণীয়। ২০২২ সালে বিসিসিআই (BCCI) তাঁকে দেশের সেরা ১০ জন আম্পায়ারের তালিকায় ‘এ+’ ক্যাটাগরিতে রেখেছিল। হরিয়ানভি ভাষায় ধারাভাষ্য (Commentary) দেওয়ার অভিজ্ঞতা থাকায় ক্যামেরার সামনে তিনি বেশ সাবলীল ছিলেন। ক্রিকেট মাঠের এই নক্ষত্রের নতুন সফর এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

Continue Reading
Advertisement