জঙ্গি হামলার পর্দাফাঁসের দিনেই লালকেল্লার কাছে বিস্ফোরণ, আতঙ্কে রাজধানী
Connect with us

দুর্ঘটনা

জঙ্গি হামলার পর্দাফাঁসের দিনেই লালকেল্লার কাছে বিস্ফোরণ, আতঙ্কে রাজধানী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দিল্লির (Delhi) ঐতিহাসিক লালকেল্লার (Red Fort) অদূরে সোমবার সন্ধ্যায় আচমকাই ভয়াবহ বিস্ফোরণ (Explosion) ঘটে। সন্ধ্যা প্রায় ৬টা ৫৫ মিনিটে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। মুহূর্তের মধ্যেই আগুন (Fire) ধরে যায় একটি গাড়িতে (Car), যা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আরও তিন থেকে চারটি গাড়িতে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই পৌঁছায় দমকলের (Fire Brigade) ৭টি ইঞ্জিন (Engines)

প্রত্যক্ষদর্শীদের (Eyewitness) মতে, বিস্ফোরণের পরই রাস্তাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করেন, তবে দমকল আসার আগেই আগুন বেশ কয়েকটি গাড়ি গ্রাস করে ফেলে। বিস্ফোরণের পর থেকেই পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ (Police)।

বেশ কয়েকজন আহত হয়েছেন এই বিস্ফোরণের কারণে। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, কাছাকাছি থাকা লালকেল্লা মেট্রো (Metro) গেটেও আগুন ধরে যায় বলে সূত্রের খবর।

উল্লেখ্য, আজই দিল্লি পুলিশ ৩ চিকিৎসকসহ (Doctors) মোট ৭ জন জঙ্গিকে (Terrorists) গ্রেফতার করেছে, যারা একটি সম্ভাব্য হামলার (Attack) ছক কষছিল বলে জানা যায়। সেই প্রেক্ষিতে এই বিস্ফোরণ ঘিরে প্রশ্ন উঠছে— এটি কি নাশকতার (Conspiracy) ফল?

Advertisement
ads

সূত্রের দাবি, মাত্র দিল্লি থেকে ২৯০০ কেজি বিস্ফোরক (Explosives) উদ্ধার হয়েছে। তার পরেই এমন ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের (Administration) মধ্যে। যদিও কীভাবে বিস্ফোরণ ঘটল, তার সঠিক কারণ এখনও পরিষ্কার নয়।

দিল্লিবাসীর (Delhi Residents) নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তে নেমেছে দিল্লি পুলিশ ও জাতীয় তদন্ত সংস্থা (NIA)। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Continue Reading
Advertisement