ভাইরাল খবর
সবজির আড়ালে মাদক পাচার! এসটিএফের অভিযানে উদ্ধার ৩০০ কেজি গাঁজা
ডিজিটাল ডেস্কঃ মাদক উদ্ধারে (drug seized) বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ (West Bengal Task Force)। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার বারাসাত (Barasat) ময়না এলাকায় সবজি বোঝাই একটি ট্রাক থেকে প্রায় ৩০০ কিলোগ্রাম গাঁজা উদ্ধার (Ganja seized) করা হয়েছে।
ঘটনাটি ঘটে জাতীয় সড়ক সংলগ্ন বারাসাতের ময়না এলাকায়। আগাম পাওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় আগে থেকেই নজরদারি শুরু করে এসটিএফ। তল্লাশির সময় সন্দেহ হওয়ায় জাতীয় সড়ক ধরে আসা একটি সবজি বোঝাই ট্রাককে (drug seized from vegetable truck) থামানো হয়। ট্রাকের ভেতর তল্লাশি চালাতেই উদ্ধার হয় মোট ১১ বস্তা গাঁজা। সব মিলিয়ে প্রায় ৩০০ কিলোগ্রাম নিষিদ্ধ মাদক মজুত ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জানা যাচ্ছে, ট্রাকটি উত্তরবঙ্গ থেকে কলকাতার দিকে যাচ্ছিল। ঘটনাস্থল থেকেই ট্রাকটি আটক করা হয় এবং চালক সহ আরও একজনকে হেফাজতে নেয় এসটিএফ। ধৃতরা উদ্ধার হওয়া মাদকের বৈধ কোনও নথি দেখাতে পারেনি।
উদ্ধার হওয়া গাঁজার উৎস ও পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে এসটিএফ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, শহর ও রাজ্যে মাদক পাচার রুখতে নজরদারি আরও জোরদার করা হবে। এই অভিযান রাজ্য পুলিশের কাছে নিঃসন্দেহে একটি বড় সাফল্য।


