বিনোদন
হরিয়ানার সংস্কৃতি অবমাননার অভিযোগ! বাদশার বিরুদ্ধে রণংদেহী লরেন্স বাহিনী
ডিজিটাল ডেস্কঃ নিজের নতুন গান ‘টাটিরি’ (Tateeree) নিয়ে বিতর্কে যখন জর্জরিত জনপ্রিয় র্যাপার বাদশা, ঠিক তখনই তাঁর ওপর নেমে এল বড় বিপদ। সলমন খান এবং রোহিত শেট্টির পর এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Lawrence Bishnoi Gang) সরাসরি নিশানায় এলেন এই শিল্পী। সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি পোস্ট শেয়ার করে তাঁকে স্পষ্ট ভাষায় খুনের হুমকি দেওয়া হয়েছে।
বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে রণদীপ মালিক এবং অনিল পণ্ডিতের নামে করা ওই পোস্টে জানানো হয়েছে, হরিয়ানার সংস্কৃতিকে (Culture of Haryana) অসম্মান ও কলঙ্কিত করার চেষ্টা করেছেন বাদশা। হুমকির সুর চড়িয়ে বলা হয়েছে, “২০২৪ সালে তোর ক্লাবে একটা ট্রেলার (Trailer) দেখিয়েছিলাম, এবার আর সেটা হবে না, সরাসরি তোর কপালে গুলি (Bullet) চালানো হবে।” শুধু তাই নয়, হরিয়ানার মাটিতে তাঁকে কোনও অনুষ্ঠান (Live concert) করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাদশার ‘টাটিরি’ গানটিতে মহিলাদের সম্মান ক্ষুণ্ণ করার অভিযোগ উঠেছে। এই ইস্যুতে ইতিমধ্যেই হরিয়ানা মহিলা কমিশন (Haryana Women’s Commission) তাঁকে গ্রেপ্তারের (Arrest) দাবি জানিয়েছে। অন্যদিকে, পানিপথের আসন্ধ রোডে অবস্থিত একটি অফিসে গুলিচালনার দায় স্বীকার করেছে এই গ্যাংস্টার গোষ্ঠী। তাদের দাবি, ওই অফিস থেকে বড় ধরনের হাওলা (Hawala) লেনদেন চলত।
বলিউডের একের পর এক তারকাকে হুমকি দিয়ে ইতিপূর্বেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে এই কুখ্যাত গোষ্ঠী। সলমন খান, কপিল শর্মা ও রণবীর সিংয়ের পর বাদশার নাম এই তালিকায় যুক্ত হওয়ায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বার্তার সত্যতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা (Investigators) এবং বাদশার নিরাপত্তা বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে।


