টলিউডে নক্ষত্রপতন, আর নেই বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী
Connect with us

বিনোদন

টলিউডে নক্ষত্রপতন, আর নেই বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ টলিউডে ফের শোকের আবহ (Gloom)। ইহলোক ছেড়ে পরলোকের পথে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা (Veteran Actor) তমাল রায়চৌধুরী। সোমবার ভোর সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে ঘুমের মধ্যেই হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, এদিন সকালে অভিনেতা দেরি করে ওঠায় সন্দেহ হয় পরিচারিকার। ডাকাডাকি করেও সাড়া না মেলায় চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘকাল ধরে শারীরিক অসুস্থতায় (Physical Illness) ভুগছিলেন তিনি। তাঁর শরীরে পেসমেকার (Pacemaker) বসানো ছিল। অসুস্থতার কারণেই ইদানীং কাজ কমিয়ে দিয়েছিলেন। অভিনেতা দেবদূত ঘোষ সোশ্যাল মিডিয়ায় প্রথম এই দুঃসংবাদ (Bad News) ভাগ করে নেন। বিকেল চারটেয় অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিওতে (Technician Studio), যেখানে সহকর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা (Final Respect) জানাবেন। এরপর কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হবে শেষকৃত্য (Last Rites)।

থিয়েটার (Theatre) থেকে রূপোলি পর্দা—সবখানেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন তমাল রায়চৌধুরী। ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘জাতিস্মর’, ‘চাঁদের পাহাড়’ এবং ‘অ্যামাজন অভিযান’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। খলনায়ক (Villain) হিসেবে যেমন তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন, তেমনি ইতিবাচক চরিত্রেও ছিলেন সমান দক্ষ। ১৯৬২ সাল থেকে নাটকের প্রতি তাঁর গভীর টান ছিল। তাঁর শেষ কাজ তথাগত মুখোপাধ্যায়ের ‘ভটভটি’ (Bhotbhoti) সিনেমাটি। পুত্র, পুত্রবধূ ও কন্যাকে রেখে চিরবিদায় নিলেন এই গুণী শিল্পী।

Advertisement
ads
Continue Reading
Advertisement