অসুস্থতা সত্ত্বেও SIR কাজের চাপ! মালদহে BLO সম্পৃতা চৌধুরীর মৃত্যু ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক
Connect with us

ভাইরাল খবর

অসুস্থতা সত্ত্বেও SIR কাজের চাপ! মালদহে BLO সম্পৃতা চৌধুরীর মৃত্যু ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ফের এক BLO (Booth Level Officer)-র মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। মালদহের ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকায় বুধবার ভোররাতে মৃত্যু হয়েছে বিএলও সম্পৃতা চৌধুরী সান্যালের (৪৮)। পরিবারের অভিযোগ, অসুস্থতা সত্ত্বেও SIR (Special Intensive Revision)-এর কাজের প্রবল চাপ থেকেই এই মর্মান্তিক পরিণতি।

জানা গিয়েছে, সম্পৃতা চৌধুরী সান্যাল পেশায় একজন ICDS (Integrated Child Development Services) কর্মী ছিলেন। পাশাপাশি তিনি ইংরেজবাজার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথে BLO হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃতার স্বামী অর্ধেন্দু চৌধুরীর দাবি, কয়েকদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন সম্পৃতা। চিকিৎসক তাঁকে সম্পূর্ণ বিশ্রাম (rest) নেওয়ার পরামর্শ দিলেও কাজের চাপের কারণে তা সম্ভব হয়নি।

পরিবার সূত্রে জানা যায়, তীব্র শীতের মধ্যে দীর্ঘ সময় মাঠে বসে কাজ করতে হত। অনেক সময় রাত ২-৩টে পর্যন্ত office pressure-এর কারণে কাজ চলত। এতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বুধবার ভোরে হঠাৎই তাঁর মৃত্যু হয়।

Advertisement
ads

খবর পেয়ে মৃতার বাড়িতে যান ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের অতিরিক্ত workload-এর কারণেই রাজ্যের বিভিন্ন প্রান্তে BLO-রা অসুস্থ হয়ে পড়ছেন। এই মৃত্যুর দায় কমিশনের বলেই দাবি তাঁর।

যদিও বিজেপি নেতৃত্ব এই অভিযোগ মানতে নারাজ। বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “মৃত্যু অবশ্যই দুঃখজনক। কিন্তু সব কিছুর জন্য SIR বা কমিশনকে দায়ী করা ঠিক নয়। BLO-দের উপর তৃণমূল নেতৃত্বও চাপ সৃষ্টি করছে। প্রকৃত কারণ জানতে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।”

BLO মৃত্যুকে ঘিরে ফের রাজ্যে কাজের চাপ ও প্রশাসনিক দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement