হলিউড প্রিমিয়ারে বিতর্ক, ভারতীয় ঐতিহ্যের গয়না পরে সমালোচনার মুখে হলিউড অভিনেত্রী
Connect with us

দেশ

হলিউড প্রিমিয়ারে বিতর্ক, ভারতীয় ঐতিহ্যের গয়না পরে সমালোচনার মুখে হলিউড অভিনেত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কোহিনুর (Kohinoor) হিরের মতোই ভারতের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে বহু মুঘল আমলের গয়না (Mughal Jewellery)। সেসব সম্পদের অনেকটাই আজ বিদেশের মিউজিয়াম ও ব্যক্তিগত সংগ্রহে। সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল হলিউড অভিনেত্রী মার্গট রবি (Margot Robbie)-র গলার হার।

লস অ্যাঞ্জেলসে (Los Angeles) তাঁর আসন্ন ছবি ওয়াদারিং হাইটস (Wuthering Heights)-এর প্রিমিয়ারে নজরকাড়া সাজে হাজির হয়েছিলেন মার্গট। তবে পোশাক বা মেকআপ নয়, সবচেয়ে বেশি নজর কাড়ে তাঁর গলার হার—যা ঐতিহাসিক ‘তাজমহল নেকলেস’ (Taj Mahal Necklace) হিসেবে পরিচিত। সোশাল মিডিয়ায় (Social Media) ছবি ভাইরাল হতেই ক্ষোভ উগরে দেন বহু ভারতীয়।

 

View this post on Instagram

 

A post shared by Who What Wear (@whowhatwear)

Advertisement
ads

এই হারটি মুঘল সম্রাট জাহাঙ্গীর (Jahangir) তাঁর স্ত্রী নূর জাহানকে (Nur Jahan) উপহার দিয়েছিলেন। পরে তা শাহজাহানের (Shah Jahan) হাত ঘুরে পৌঁছয় মমতাজ মহলের (Mumtaz Mahal) কাছে, সেখান থেকেই নাম হয় তাজমহল নেকলেস। ১৭৩৯ সালে নাদির শাহের (Nadir Shah) আক্রমণের সময় এটি হারিয়ে যায়।

মার্গট জানান, তিনি এই হার পরে এলিজাবেথ টেলরকে (Elizabeth Taylor) শ্রদ্ধা জানাতে চেয়েছেন। কিন্তু নেটিজেনদের প্রশ্ন—ভারতীয় ঐতিহ্যের প্রকৃত ইতিহাস কেন তুলে ধরা হল না? অনেকের দাবি, “লুটের মাল ফেরত দিন।” সমালোচনার ঝড়েই এখন হলিউড অভিনেত্রী।

Advertisement
ads
Continue Reading
Advertisement