ভারত এখনও রুশ তেল আমদানিতে অবিচল, ট্রাম্পের দাবির জবাব দিল দিল্লি
Connect with us

দেশের খবর

ভারত এখনও রুশ তেল আমদানিতে অবিচল, ট্রাম্পের দাবির জবাব দিল দিল্লি

Dipa Chakraborty

Published

on

ভারত এখনও রুশ তেল আমদানিতে অটল, ট্রাম্পের মন্তব্য উড়িয়ে দিলেন দিল্লির কূটনীতিকরা । রুশ তেলের আমদানি বন্ধ করছে না ভারত—এই মর্মেই সাফ জানিয়ে দিল নয়াদিল্লি। মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এবং রয়টার্সের প্রতিবেদন ঘিরে বিতর্কের মাঝে, ভারতীয় প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা এসেছে—জাতীয় স্বার্থ এবং বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে শক্তি সম্পদ আমদানি চলবে আগের মতোই।

রয়টার্স দাবি করেছিল, দেশের চারটি প্রধান রিফাইনারি—ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গালোর রিফাইনারি—সম্প্রতি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে। আর তারপরে জল্পনা ছড়ায় যে ট্রাম্পের শুল্ক হুমকির জেরেই এই সিদ্ধান্ত। তবে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য, “আমাদের শক্তিসম্পদ নীতি স্পষ্ট। আমরা আমাদের চাহিদা ও বাজার বুঝে সিদ্ধান্ত নিই।”

সূত্রের খবর, রাশিয়া ভারতের বহু পুরনো কৌশলগত সহযোগী। অস্ত্র থেকে জ্বালানি—দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে দুই দেশের মধ্যে। ফলে তেলের আমদানি বন্ধ করার কোনও সম্ভাবনা আপাতত নেই। ট্রাম্প যদিও বলেন, “আমি শুনেছি ভারত রাশিয়া থেকে আর তেল নেবে না। যদি এটা সত্যি হয়, তাহলে ভাল পদক্ষেপ।”

কিন্তু ভারতের বক্তব্য স্পষ্ট—জাতীয় স্বার্থে রাশিয়ার উপর ভরসা অব্যাহত থাকবে। ট্রাম্পের চাপ বা আন্তর্জাতিক চাপ নয়, নয়াদিল্লি সিদ্ধান্ত নেয় নিজের অবস্থান বুঝেই।

Advertisement
ads
Continue Reading
Advertisement