দক্ষিণ দিনাজপুরে মোট ভোটার ১২ লক্ষ ৭৪ হাজার
Connect with us

দক্ষিণ দিনাজপুর

দক্ষিণ দিনাজপুরে মোট ভোটার ১২ লক্ষ ৭৪ হাজার

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , দক্ষিণ দিনাজপুর, ২৫ জানুয়ারী : সোমবার সারা দেশের সাথে দক্ষিণ দিনাজপুরেও পালিত হলো জাতীয় ভোটার দিবস। এদিন বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন চত্বরে অবস্থিত বালুছায়া সভাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে ভোটার দিবস পালন করা হয়। পাশাপাশি কয়েকজন নতুন ভোটারের হাতে ভোটার কার্ড তুলে দেয়া হয়।
জেলায় নতুন ভোটার হয়েছেন ৩০ হাজার ৮১৪ জন। মোট ভোটার ১২ লক্ষ ৭৪ হাজার ৮৬৬ জন। পুরুষ ভোটার ৬ লক্ষ ৫২ হাজার ৫৭৫ জন। মহিলা ভোটার ৬ লক্ষ ২২ হাজার ২২৫ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার ৬৬ জন। জেলা শাসক নিখিল নির্মল জানিয়েছেন, ভোটারদের উৎসাহ ও সচেতনতা বৃদ্ধি করতে  প্রতিবছর জাতীয় ভোটার দিবস পালিত হয় দেশের নির্বাচন কমিশনের নির্দেশে। এবছর থেকে চালু হল ই-ভোটার কার্ড। ই-ভোটার ওয়েবসাইট থেকে নতুন ভোটাররা নিজেরাই নাম নথিভুক্ত করতে পারবেন। ২৫ জানুয়ারি দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করে থাকে নির্বাচন কমিশন। ভোটাধিকার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ সহ জাতীয় ভোটার দিবসে আলোচনা করা হয়।