দেশের খবর
WhatsApp-কে ভারত ছাড়ার হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের, গোপনীয়তা নিয়ে কড়া বার্তা, কিন্তু কেন?
ডিজিটাল ডেস্কঃ নাগরিকদের গোপনীয়তার অধিকার (Right to Privacy) নিয়ে কোনও আপস করা হবে না—এই বার্তাই স্পষ্ট ভাষায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। হোয়াটসঅ্যাপের (WhatsApp) ২০২১ সালের প্রাইভেসি পলিসি (Privacy Policy) নিয়ে শুনানিতে শীর্ষ আদালত তার পেরেন্ট কোম্পানি মেটা (Meta)-কে কড়া সতর্কতা দেয়। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ জানায়, ব্যবসায়িক স্বার্থে ব্যবহারকারীদের কোনও ব্যক্তিগত তথ্য (Personal Data) অন্য সংস্থার সঙ্গে শেয়ার করা চলবে না।
মঙ্গলবার এই মামলার শুনানিতে আদালত মন্তব্য করে, অপ্ট-আউট (Opt-out) পদ্ধতির মাধ্যমে সম্মতি নেওয়া আসলে তথ্য ভাগ করার একটি ‘ভদ্র উপায়’। প্রধান বিচারপতি স্পষ্ট বলেন, “আপনি যদি ভারতীয় সংবিধান (Indian Constitution) মানতে না পারেন, তাহলে ভারত ছেড়ে চলে যান।” নাগরিকদের মৌলিক অধিকারের সঙ্গে ছেলেখেলা বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়।
উল্লেখ্য, এই মামলায় এর আগে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)-র আরোপ করা ২১৩ কোটি টাকার জরিমানা বহাল রেখেছিল এনসিএলএটি (NCLAT)। ব্যবহারকারীর তথ্য বিজ্ঞাপনের (Online Advertising) জন্য ব্যবহার নিয়েও প্রশ্ন তোলে আদালত। প্রধান বিচারপতি বলেন, দেশের সাধারণ মানুষ বা গ্রামাঞ্চলের নাগরিকরা কীভাবে জটিল শর্তাবলী (Terms & Conditions) বুঝবেন, সেটিও ভেবে দেখা প্রয়োজন।
আদালত WhatsApp ও Meta-কে তথ্য শেয়ার না করার বিষয়ে হলফনামা (Affidavit) জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই মামলায় আগামী ১০ ফেব্রুয়ারি বিস্তারিত নির্দেশ জারি করবে সুপ্রিম কোর্ট।
