ভাইরাল খবর
সুপ্রিম কোর্টে ভোটার তালিকার বিস্ময়কর তথ্য, এক বাবার ৩৮৯ সন্তান
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের ভোটার তালিকা যাচাই (SIR – Special Iterative Review) নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেল। জাতীয় নির্বাচন কমিশন (ECI) সুপ্রিম কোর্টে (Supreme Court) হলফনামা জমা দিয়ে জানিয়েছে, বীরভূমের নানুর এলাকায় ৩৮৯ জন ভোটারের পিতা একই নামের। কমিশনের প্রশ্ন, একজন মানুষের পক্ষে এত সন্তান থাকা বাস্তবে কি সম্ভব?
এছাড়া, মুর্শিদাবাদে ১৯৯, আসানসোলে ১৭০, দার্জিলিংয়ে ১৫২ এবং জলপাইগুড়ির নাগরাকাটায় ১২০ ভোটারের পিতার নাম অভিন্ন। কমিশন এ ধরনের তথ্যকে লজিক্যাল ডিসক্রেপ্যান্সি বা যুক্তিগত অসঙ্গতির উদাহরণ বলেছে।
তৃণমূল কংগ্রেস (TMC) অভিযোগ, যাচাইয়ের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। কমিশন (ECI) জানিয়েছে, ভোটার তালিকার নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে এবং সম্ভবত জাল নথি বা তথ্যভ্রান্তি চিহ্নিত করতে এই প্রক্রিয়া জরুরি।
সুপ্রিম কোর্টে (Supreme Court) বুধবার মামলার শুনানি হবে। কমিশন আরও জানিয়েছে, ছয়জনের বেশি সন্তান যুক্ত ভোটারের ক্ষেত্রে প্রায় ২০ লাখ মানুষকে শুনানির নোটিস পাঠানো হয়েছে। এই তথ্য ভোটার তালিকার নির্ভরযোগ্যতা নিয়ে নতুন প্রশ্ন তোলেছে।
রাজ্যের নির্বাচনী প্রক্রিয়া, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং সুপ্রিম কোর্টের নির্দেশ এখন রাজনৈতিক ও প্রশাসনিক নজরের কেন্দ্রবিন্দু।
